'চিকু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে দুই হাতে একটি হৃষ্টপুষ্ট বার্গার, তাতে বেশ আয়েশ করে কামড় দিচ্ছে ক্ষুধার্ত এক বালক। এরপরই চোখ গেল সামনের টেবিলে। সেখানে একটি প্লেটে আরও তিনটি বার্গার। সেদিক থেকে লোভাতুর দৃষ্টি সরিয়ে নিতে নিতেই প্রশ্ন জাগে মনে, ‘এই পুঁচকে ছেলে এতগুলো বার্গার খাবে? কে এই ছেলে?’ হ্যাঁ, সবগুলোই খেয়েছে ওই পুঁচকে এবং এই বালক আর কেউ নন; ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। এখন দুর্দান্ত ফিটনেসের জন্য বিখ্যাত হলেও ছোটবেলায় বেশ পেটুক ছিলেন কোহলি। ফোলা গালের জন্য তাঁর ডাকনামই দেওয়া হয়েছিল ‘চিকু’। ফেসবুক পেজে ছোটবেলার ছবিটি দিয়ে সেই ‘গোপন’ কথা ফাঁস করে দিলেন কোহলি নিজেই। ডিএনইন্ডিয়া।