‘চুরি তো করিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকে তাঁর পেছনে লেগেই আছে। নিন্দুকের কাজই তো নিন্দা করা। কিন্তু লিওনেল মেসি সুবোধ ছেলেটির মতো চুপ করে থাকবেন কেন! সদা বিনয়ী মেসির কণ্ঠ এবার তাই একটু ঝাঁঝালো। ‘আমি তো কোনো কিছু চুরি করিনি’ মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন, কোনো বিতর্ককেই তিনি পরোয়া করেন না।জাভি, ইনিয়েস্তাকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার ফিফা বর্ষসেরা হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিশ্বকাপে সফল না হওয়া মেসির এই প্রাপ্তি নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন। কেউ কেউ ফিফার ভোটপদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে। এমনও গুঞ্জন আছে, জাভি-ইনিয়েস্তাও নাকি অসন্তুষ্ট!পুরস্কারটি হাতে পাওয়ার পর থেকেই মেসিকে দিতে হচ্ছে নানা সব বিতর্কিত প্রশ্নের উত্তর। কতই আর বিনয়ের সুরে উত্তর দেওয়া যায়! তবে মেসির সমর্থকদের পাল্লা কিন্তু দিনকে দিনই ভারী হচ্ছে। পেপ গার্দিওলা থেকে শুরু করে যে সমর্থক দলে যুক্ত হলেন ডিয়েগো ম্যারাডোনাও! মেসির প্রশংসা করতে গিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি পেলেকেও একটা খোঁচা দিয়েছেন। বলেছেন, ‘আমি সেরা, নাকি মেসি—এই আলোচনার সবচেয়ে ইতিবাচক দিক হলো, এতে পেলের ঠাঁই হয় না।’ ওয়েবসাইট।