‘চোকার্স’ তকমা বজায় রেখেই দক্ষিণ আফ্রিকার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে সুযোগ এসেছিল কলঙ্কটা ঘোচানোর। কিন্তু গ্রায়েম স্মিথরা তা পারলেন না। ‘চোকার্স’ তকমাটা সার্থক করতেই যেন নিউজিল্যান্ডের কাছে হার মানল দক্ষিণ আফ্রিকা।৪৯ রানের জয়ে সেমিফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড। কাল কলম্বোয় শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে যে দল জয় পাবে, ফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডকে খেলতে হবে ওই দলের বিপক্ষেই।‘বাংলাওয়াশ’ সত্যিই কাজে দিল নিউজিল্যান্ডের। গত অক্টোবরে মিরপুরে বাংলাদেশের কাছে ৪-০-তে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা। এবার ঢাকায় আসার পর থেকে নিউজিল্যান্ডের অধিনায়কসহ সবার মুখে একই কথা, ওই সিরিজের তিক্ত অভিজ্ঞতাটাই কাজে দেবে। এখানকার কন্ডিশন জানা হয়ে গেছে তাঁদের। ভেট্টোরিদের আত্মবিশ্বাসটা মিথ্যা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েই ‘বাংলাওয়াশের’ সুফল প্রমাণ করল নিউজিল্যান্ড!শেষ চারের টিকিট পেতে চাই ২২২ রান। এ লক্ষ্যে প্রথম ওভারেই হাশিম আমলার উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। গ্রায়েম স্মিথ, ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিসরা রানের চাকা সচল রাখার আপ্রাণ চেষ্টা করেছেন। শেষের দিকে এসে কিউই বোলারদের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ডু প্লেসিস। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি!মিরপুরে দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ড্যানিয়েল ভেট্টোরি। কিন্তু ১৬ রানেই নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে। প্রাথমিক বিপর্যয় কাটায় জেসি রাইডার ও রস টেলরের ১১৪ রানের জুটি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ২২১/৮ (৫০ ওভার)রাইডার ৮৩, টেইলর ৪৩মরকেল ৪৬/৩দক্ষিণ আফ্রিকা ১৭২/১০ (৪৩.২ ওভার)ক্যালিস ৪৭, প্লেসিস ৩৬, ভিলিয়ার্স ৩৫ওরাম ৩৯/৪, নাথান ম্যাককালাম ২৪/৩