‘ছেলেটাকে একটু রেহাই দিন’
প্রথম ও দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক। তৃতীয় দিনের খেলা শেষে এলেন কোচ স্টুয়ার্ট ল। জেমি সিডন্সের সঙ্গে পার্থক্য পরিষ্কার করে দিয়ে পাশে দাঁড়ালেন মোহাম্মদ আশরাফুলের। স্টুয়ার্ট লর সংবাদ সম্মেলনের সংক্ষিপ্তসার—তৃতীয় দিনের খেলাউইকেট সম্ভবত ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো ছিল আজ (গতকাল)। এটা খুব দুঃখের ব্যাপার যে আমরা সেটি পুরোপুরি কাজে লাগাতে পারিনি। ওদের স্কোরটা টপকে যেতে পারলে, এমনকি কাছাকাছি যেতে পারলেও ভালো হতো। সেটি না পারলেও দিনশেষে ওদের চার উইকেট তুলে নিতে পেরেছি। ওদের প্রথম ইনিংসে যারা রান করেছিল, তাদের বেশির ভাগকেই আউট করে দিতে পারাটা দারুণ ব্যাপার।আশরাফুলের আউটএটা আমার জন্য যতটা, আশরাফুলের জন্য তার চেয়ে অনেক বেশি হতাশার। লোকজন দেখছি ওর বাজে শট খেলে আউট হওয়া নিয়েই বেশি কথাবার্তা বলছে। তবে মনে রাখা ভালো, ও ৭৩ করেছে। এই ইনিংসটি না খেললে আমরা এখন ম্যাচে অনেক পিছিয়ে থাকতাম। আর কেউ কি ৭৩-এর বেশি করতে পেরেছে? আর শুধু ওর কথাই বলছেন কেন, আরও কয়েকজনও তো বাজে শট খেলে আউট হয়েছে। ওর সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলেছি। ও বুঝতে পেরেছে, এটি ঠিক হয়নি। আশা করি, ভবিষ্যতে ও আর এই ভুল করবে না।আশরাফুল কেন অমন খেললেনও চার মারতে চেয়েছিল। চিন্তাটা ভুল ছিল না, তবে যেভাবে তা করতে চেয়েছে, তা ছিল ভুল। আমি এখানে বসে ওর বাজে শট নিয়ে এত কথা বলতে চাই না। অন্যরাও বাজে শট খেলেছে। ছেলেটাকে একটু রেহাই দিন, ওর ৭৩ ছাড়া আমরা বড় সমস্যায় পড়তাম। ও অনেক পরিণতিবোধের পরিচয় দিয়েছে, ১৫০ বল (১৫৮) খেলার মতো ক্লাস দেখিয়েছে। এ কারণেই আমরা ম্যাচ থেকে হারিয়ে যাইনি।ভিটরি-হুমকিঅভিষেকে ভালো বোলিং করেছে। ভালো গতি আছে, বল সুইংও করিয়েছে। আমাদের বাঁ হাতি ব্যাটসম্যানদের ভালোই সমস্যায় ফেলেছে। দ্বিতীয় ইনিংসে ওকে সামলানোর একটা উপায় খুঁজে পেতে হবে।এই উইকেটে মানিয়ে নেওয়াঢাকা ও চট্টগ্রামের চেয়ে এই পিচে একটু বেশি ঘাস আছে, যেটির সঙ্গে মানিয়ে নেওয়ার টেকনিক্যাল ব্যাপার তো একটু আছেই। ভালো ফুটওয়ার্ক দরকার, আমার মনে হয়, আমাদের বাঁ হাতি ব্যাটসম্যানদের এর সঙ্গে মানিয়ে নেওয়ার মতো ফুটওয়ার্ক নেই। তবে সেটি শুধু এ ধরনের কন্ডিশনে খেলতে খেলতেই আয়ত্তে আসে। এর বাইরে ১০০ থেকে ২০০ বল খেলার মানসিক ব্যাপারও আছে। আমি তো বলব, আশরাফুল ছিল দুর্দান্ত। ও দারুণ প্রয়োগক্ষমতা ও ধৈর্যের পরিচয় দিয়েছে। বাকি ব্যাটসম্যানদের জন্য একটা মানদণ্ডও ঠিক করে দিয়েছে।চতুর্থ ইনিংসে ব্যাটিংউইকেট মনে হয় না খুব খারাপ হয়ে যাবে। আজও (গতকাল) তো তেমন কোনো টুটোফাটা দেখলাম না। এটা অস্বাভাবিক কিছু হবে না। যদি আমরা নিজেদের প্রয়োগ করতে পারি, ১৪০-১৫০ ওভার ব্যাটিং করতে পারি, যেকোনো স্কোরই তাড়া করা সম্ভব।অধিনায়ক সাকিব প্রসঙ্গেও একটু চুপচাপ থাকে, ড্রেসিংরুমে খুব বেশি কথা বলে না। ও ওর ক্রিকেটটা মন দিয়ে খেলে। মুখে কথা বলার চেয়ে কাজে অনেক বেশি জোরে কথা বলে। ওর জন্য খারাপ লেগেছে, সেট হয়ে যাওয়ার পর ও আউট হয়ে গেছে।