‘ছোট’ লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহালিতে ভারতকে ২১৫ রানের মধ্যে অস্ট্রেলিয়া বেঁধে ফেলতে পারবে কি না, সেটা আজই দেখা যাবে। তবে এর চেয়ে অনেক কম পুঁজি নিয়েও কিন্তু প্রতিপক্ষকে আটকানোর রেকর্ড তাদের আছে। যদিও ১২৮ বছর আগের ঘটনা, পূর্বসূরিদের কীর্তি তবু অনুপ্রাণিত করতে পারে পন্টিংদের। ১৮৮২ সালের ওভাল টেস্ট জয়ের জন্য চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৮৫। ফ্রেডেরিক ‘দ্য ডেমন’ স্পফোর্থের ৭ উইকেট ইংলিশদের গুটিয়ে দেয় ৭৭ রানে। প্রথম ইনিংসেও ৭ উইকেট নেওয়া স্পফোর্থের ম্যাচ ফিগার ছিল ১৪/৯০! প্রতিপক্ষকে জয়ের জন্য এক শর কম লক্ষ্য দিয়ে ম্যাচ জয়ের ঘটনা আছে আর একটিই। ২০০০ সালের পোর্ট অব স্পেন টেস্টে জয়ের জন্য চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৯৯। কিন্তু ৬৩ রানেই তাদের অলআউট করে দেয় ওয়েস্ট ইন্ডিজ।