‘জিম্বাবুয়ে সফর ভুলে যাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়েকে তাদের মাটিতে সম্প্রতি হেসে-খেলে হারিয়েছে পাকিস্তান। তবে সাবেক অধিনায়ক আমির সোহেল মনে করেন, পাকিস্তানের উচিত, এই ফলাফল ভুলে গিয়ে ভবিষ্যতের ‘কঠিন সিরিজ’গুলোর ব্যাপারে মনোযোগী হওয়া। আমির বলেন, সামনেই রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। এরপর বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলা। আগামী বছর ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ। এই সিরিজগুলো জিম্বাবুয়ে সিরিজের চেয়ে অনেক বেশি কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।তার পরও জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় দলের আত্মবিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সোহেল। আমির সোহেল বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাকিস্তানের পাওয়ার ছিল খুবই সামান্য, তবে এতে আবার সবকিছু হারানোর ভয় ছিল। তিনি বলেন, এই সিরিজে মো. হাফিজ প্রমাণ করেছে, সে আগের চেয়ে অনেক পরিণত হয়েছে। তা ছাড়া সোহেল খান ও আইজাজ চিমা এই সফরের ভালো দুটি আবিষ্কার।‘নির্বাচকদের উচিত, জিম্বাবুয়ে সফরের ভালো দিকগুলো মাথায় রেখে ভবিষ্যতের কঠিন সিরিজগুলোর জন্য দল গঠন করা।’ আমির সোহেলের মন্তব্য।আমির সোহেল বলেন, ‘এটা ঠিক যে কয়েক মাস ধরে মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমল খুবই ভালো বল করছে। কিন্তু একটি ব্যাপার মাথায় রাখা উচিত, শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা কিন্তু স্পিন খুব ভালো খেলে। অতএব, এই মুহূর্তে পাকিস্তান দলের মনোযোগের ক্ষেত্র হওয়া উচিত পেস আক্রমণ।আমির সোহেল মনে করেন, জিম্বাবুয়ে সফরের সবচেয়ে ভালো দিক হলো, এই সফরে পাকিস্তান দল তাদের রিজার্ভ বেঞ্চের শক্তি খুঁজে পেয়েছে। ওয়েবসাইট।