ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই দারুণ ফর্মে তিনি। আইডিয়া কাপেও ফর্মটা ধরে রেখে এখন পর্যন্ত দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১২৯ রান মাহমুদউল্লাহর। ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও হতাশা আছে একটাও জয় না পাওয়ায়। আর সবার মতো তাঁরও আশা, শেষ ম্যাচে ঘুচবে সে অতৃপ্তি একটা ম্যাচ যদিও বাকি...সব মিলিয়ে সিরিজটা কেমন যাচ্ছে আপনার?মাহমুদউল্লাহ: ব্যাটিংয়ের দিক দিয়ে মোটামুটি ভালোই গেছে। বোলিংয়ের দিক দিয়ে কিছুটা হতাশ। বোলিং আরও ভালো হতে পারত। ক্যারিয়ারের শুরুতে দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। তবে গত কয়েকটা সিরিজে অনেকটাই নিয়মিত আপনি দলে। টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন?মাহমুদউল্লাহ: টার্নিং পয়েন্ট বলব ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে সফরকে। ওই দুটি সফরে বেশ আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেছি। এই সিরিজে সেটা কাজে লাগছে। ব্যাটিংয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলাম। বোলিংয়ে চেষ্টা করছি যেন ভালো হয়। গুরুত্বপূর্ণ সময়ে ভালো কিছু জুটিতে সঙ্গী হচ্ছেন আপনি। তারপরও এমনকি মনে হয়, পরিস্থিতির দাবি মেটাতে গিয়ে নিজের আসল ব্যাটিংটা করতে পারছেন না?মাহমুদউল্লাহ: ও-রকম মনে করি না। দলের প্রয়োজনে আমি যেকোনো জায়গায়ই ব্যাটিং করতে পারি, এটাই সত্যি কথা। যে জায়গায়ই ব্যাটিং বা বোলিং করি, আমার মূল লক্ষ্য থাকে দলকে সাপোর্ট দেওয়া। চেষ্টা করি যেন আমি আমার ভূমিকা পালন করতে পারি। ত্রিদেশীয় সিরিজে দলের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?মাহমুদউল্লাহ: আমরা বেশ ভালো ব্যাটিং করছি। সবাই খুব আত্মবিশ্বাসী হয়ে ব্যাটিং করছে। তবে শিশির ঝামেলা করছে, প্রথম ম্যাচে তো খুবই ঝামেলা গেছে। শিশিরের কারণেই বোলিংয়ে সমস্যা হচ্ছে। বল গ্রিপ করা যায় না, বিশেষ করে স্পিনারদের সমস্যাটা বেশি হচ্ছে। বল ভেজা থাকায় উইকেট থেকেও টার্ন পাওয়া যাচ্ছে না। বল খুব ভালোভাবে ব্যাটে যায়। আমাদের স্পিনাররা এ কারণেই ভুগছে বেশি। নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট না হওয়ারও কি এটাই কারণ?মাহমুদউল্লাহ: আগের দুই সিরিজে আমি যে রকম বল করেছি এবার ও-রকম হয়নি। শিশিরের সমস্যার কারণেই। দিনের বেলা উইকেট যে রকম থাকে রাতের বেলা সে রকম থাকে না। বল শুকনো থাকলে গ্রিপ করা যায়, টার্ন করানো যায়। ব্যাটিং তত সহজ হয় না তখন। রাতের বেলা সেটা অনেক সহজ হয়ে যায় মনে হয়। এবার তো মনে হয় খুব বেশি বোলিং করারও সুযোগ পাননি আপনি...মাহমুদউল্লাহ: হয়তো সে রকম সুযোগ হচ্ছে না আমাকে বল দেওয়ার। আসলে শিশিরের কারণেই সমস্যা হচ্ছে। এই সিরিজে আর কিছু না হলেও বাংলাদেশ অন্তত একটা ম্যাচ জিতবে—এ রকম প্রত্যাশা ছিল সবারই। শেষ ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে কতটুকু আত্মবিশ্বাসী?মাহমুদউল্লাহ: শ্রীলঙ্কা না ভারত, সেটা আমরা ভাবছি না। প্রতিটি ম্যাচেই আমাদের লক্ষ্য ছিল ভালো খেলার, জেতার। ভালো খেলে ফাইনাল খেলারই চেষ্টা ছিল আমাদের। সেটা যেহেতু হয়নি, কালকের ম্যাচে লক্ষ্য থাকবে যেন জিততে পারি। জেতার জন্যই সবাই মাঠে নামবে।