‘ঝুঁকিটা নিতে পারব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান অনেক দিন ধরেই রাজনীতির মানুষ। ক্রিকেটের খোঁজখবর এখন আর অত রাখেন না। তবে দুয়ারে যে বিশ্বকাপ! ভারতের ডিএনএকে দেওয়া সাক্ষাৎকারে কথা বললেন বিশ্বকাপ নিয়েই বিশ্বকাপ দেখবেন?ইমরান খান: অবশ্যই। প্রথম ও শেষ পাঁচ দিন ধারাভাষ্য দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছি।  পাকিস্তান ক্রিকেটে সবকিছুই যেন ভুলের বৃত্তে...ইমরান: পাকিস্তানে প্রতিভাবানদের প্রতি সুবিচার করা হচ্ছে না। আর যেকোনো কিছুর চেয়ে এ ব্যাপারটি আমাকে বেশি পীড়া দেয়।  বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা কতটুকু?ইমরান: অধিনায়কের নাম ঘোষণা না করে পাকিস্তান আগেই নিজেদের অসুবিধাজনক অবস্থায় নিয়ে গেছে।  অধিনায়ক কার হওয়া উচিত?ইমরান: জানি না। আসলে এখন অত খেলাও দেখি না, খুব একটা খোঁজখবরও রাখি না।  পাকিস্তান ভুলটা কোথায় করল?ইমরান: দেখুন, নতুন অধিনায়ক ঠিক করতে পিসিবি কত ভাবছে, অথচ অধিনায়ককে বাদ দেওয়ার সময় হুট করেই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৮ বছরে অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছে মাত্র ৫ জন। এই সময়ে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছে ৩০ জন।  এ জন্য বোর্ডকে কতটা দোষ দেবেন?ইমরান: এই দুরবস্থা দেশের ক্রিকেট অবকাঠামোর জন্য। পিসিবিকেও দায় নিতে হবে।  এবার আপনার ফেবারিট কে?ইমরান: বলা মুশকিল। মনে হচ্ছে, উন্মুক্ত একটা বিশ্বকাপই হবে। ভারত একটু বেশি সুবিধাজনক অবস্থায় আছে। হোম কন্ডিশন বড় এক সুবিধা। ১৯৮৭ সালের কথা আপনারা জানেন। আমরা সেমিফাইনালে গিয়েছিলাম। বিশ্বকাপ জিততে মাত্র দুজন ইনফর্ম ব্যাটসম্যান লাগে।  ভারতের তাহলে তা আছে?ইমরান: শচীন টেন্ডুলকার এখন ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে, যখন সে দারুণ ফর্মে, তার অভিজ্ঞতাও আছে, একই সঙ্গে আছে ভালো করার তাড়নাও। ব্যাটিং-অর্ডারের ওপরে আছে বীরেন্দর শেবাগও। শেবাগ ২০ ওভার পেলেই হয়, আপনি ম্যাচ জিতে যাবেন। ও এই জাতেরই ক্রিকেটার। শচীন তো দুটোই পারে—ডিফেন্স এবং আক্রমণ। দুজনে মিলে প্রাণঘাতী জুটি গড়ে তুলতে পারে।  ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের সাফল্যের রহস্য কী ছিল? এখন কি কোনো দল সেই পরিকল্পনায় সফল হতে পারবে?ইমরান: আক্রমণাত্মক মনোভাব নিয়ে গিয়েছিলাম বলেই ১৯৯২ বিশ্বকাপটা জিতেছি। জানি না, এখন এই পরিকল্পনা কাজে লাগবে কি না। তবে এটা সত্য, সেরা সম্পদ থাকলেও রক্ষণাত্মক কোনো অধিনায়ক খুব বেশি দূর যেতে পারে না।  এই বিশ্বকাপে অন্য গুরুত্বপূর্ণ বিষয় কী হতে পারে?ইমরান: কোনো ভুল না করা। শিশির বড় বিষয় হয়ে দাঁড়াবে।  আপনার ফাইনালিস্ট বলবেন?ইমরান: খুব কঠিন। দুঃখিত, ঝুঁকিটা নিতে পারব না।