‘টাই’ করেও সেমিতে দ. আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ আর ২০০৩ বিশ্বকাপে দুটি টাই তাদের বিদায় করে দিয়েছিল বিশ্বকাপ থেকেই। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে আরেকটি টাই দক্ষিণ আফ্রিকাকে তুলে দিল সেমিফাইনালে। কাল কার্ডিফে কয়েক দফা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাই করে নেট রানরেটে এগিয়ে থাকায় শেষ চারে উঠল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে খেলা শেষবার বন্ধ হওয়ার আগে ঘটল মহা নাটক। ৩১ ওভারে নেমে আসা ম্যাচে দক্ষিণ আফ্রিকার তোলা ২৩০ রানের জবাবে ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৬.১ ওভারে ম্যাকলারেনের বলে স্টেইনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ১৯০/৬। ব্যস, ক্ষতি যা হওয়ার হয়ে গেল। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দুই দলের স্কোর হয়ে গেল ‘পার’। এবং শেষ পর্যন্ত টাই হলো ম্যাচ। ‘বি’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনালে উঠে যাওয়া ভারতের সঙ্গী হলো দক্ষিণ আফ্রিকা। ইংলিশ আবহাওয়ার অনিশ্চয়তা নিয়ে অনেক কৌতুকই আছে। রং বদলায় ক্ষণে ক্ষণে, পূর্বানুমানের জো নেই। কাল মাঠের খেলা শুরু হওয়ার আগে নিজেকে দেখাল বিখ্যাত সেই ইংলিশ আবহাওয়া। সকাল থেকেই রোদ-বৃষ্টির লুকোচুরি। কালো মেঘ ফুঁড়ে রোদের আভা দেখে যে-ই মাঠকর্মীরা কাভার সরাতে যান, আবার নামে বৃষ্টি। কয়েক দফা এভাবে চলার পর মিলল খানিকটা ফুরসত। বেলা সোয়া একটায় হলো টস, ম্যাচ তখন ৩৬ ওভারের।খেলা শুরু হওয়ার মিনিট ১৫ আগে আবারও আকাশ ভেঙে বৃষ্টি। ওয়েস্ট ইন্ডিজ তখন ভীষণ শঙ্কায়। খেলা না হলে রানরেটে এগিয়ে থাকায় সেমিতে চলে যাবে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত খেলা শুরু হলো বেলা আড়াইটায়, ম্যাচ নেমে এল ৩১ ওভারে। স্যাঁতসেঁতে আবহাওয়াকে তুড়ি মেরে উড়িয়ে দক্ষিণ আফ্রিকা করল ৬ উইকেটে ২৩০ রান। ওয়েবসাইট।