‘টি-ফাইভ’ দিয়ে শুরু জাতীয় মহিলা ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা ছিল টি-টোয়েন্টি, মানে ২০ ওভারের। কিন্তু বৃষ্টিতে হয়ে গেল ‘টি-ফাইভ’; ৫ ওভারের ম্যাচ। সংক্ষিপ্ততম এই সীমিত ওভারের ম্যাচে রাজশাহীর বিপক্ষে খুলনার ৮ উইকেটের জয় দিয়ে শুরু হলো মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ।বাংলাদেশ মহিলা ক্রিকেট দল অংশ নেবে গুয়াংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে। সেখানে খেলাটা যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটের হবে, তাই ২০ ওভারের খেলা দিয়েই গতকাল শুরু হলো মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ।সিলেট বিভাগীয় কমিশনারের উদ্বোধন করা লিগের প্রথম দিনে শুরু থেকেই ছিল বৃষ্টির দাপট। বেলা একটায় ৫ ওভারের ম্যাচ শুরু হলে রাজশাহী ৫ উইকেটে ৩৭ রান তুলতে পেরেছিল। জবাবে ২ উইকেট হারিয়ে ঠিক শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।