‘টেনিস এখনো খুব ভালো আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের এক নম্বর খেলোয়াড়। নামের পাশে ছয়টি গ্র্যান্ড স্লাম। আজ শুরু হচ্ছে উইম্বলডন। তার আগে গত পরশু রয়টার্সের মুখোমুখি নোভাক জোকোভিচ এ নিয়ে নবমবারের মতো উইম্বলডনে খেলতে যাচ্ছেন। প্রথম ম্যাচটির কথা মনে পড়ে আপনার? নোভাক জোকোভিচ: আমি প্রথম বাছাইপর্বের ম্যাচ খেলেছিলাম রোহাম্পটনে, ২০০৫ সালে। মনে আছে, বাছাইপর্বের শেষ ম্যাচে ওয়েসলি মুডির বিপক্ষে পাঁচ সেটের ম্যাচ খেলেছিলাম। খুবই কঠিন ম্যাচ ছিল। ওই ম্যাচই আমাকে প্রথম উইম্বলডনে মূল ড্রতে জায়গা দেয় এবং প্রথম রাউন্ডের ম্যাচে (হুয়ান) মোনাকোর বিপক্ষে জিতি। দ্বিতীয় রাউন্ডে প্রথম দুই সেট ও তিন ম্যাচ পয়েন্টে পিছিয়ে পড়েও গার্সিয়া-লোপেজের বিপক্ষে জিতি। তৃতীয় রাউন্ডে (সেবাস্তিয়েন) গ্রোজেনের কাছে চার সেটে হেরে যাই। কিন্তু আমি প্রথমবারের মতো শীর্ষ শতকে উঠে আসি।  এই প্রজন্মের খেলোয়াড় হিসেবে আপনি কি নিজেকে ভাগ্যবান মনে করেন, নাকি দুর্ভাগা? জোকোভিচ: ‘যদি এটা হতো, ওটা হতো’, এমনটা মনে করার কোনো কারণ নেই। কারণ এক দিক দিয়ে বলতে পারেন, ফেদেরার-নাদালের যুগে না হলে আমি হয়তো এরই মধ্যে ক্যারিয়ার স্লাম পূর্ণ করতাম কিংবা নামের পাশে আরও পাঁচটা গ্র্যান্ড স্লাম থাকত। আবার অন্যদিকে, আমি যদি তাদের যুগে না জন্মাতাম, আমি জানি না এ মুহূর্তে আমি কোথায় থাকতাম। কারণ, আমি আমার দুই সেরা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছি, বছরের পর বছর অবিশ্বাস্য সব ম্যাচ খেলে যাচ্ছি, যা আমার খেলাটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।  এখন খেলাটা ব্যাপকভাবে শারীরিক। এ জন্য আপনার শরীরের লম্বা একটা ধকল সইতে হবে ভেবে কি আপনি উদ্বিগ্ন?জোকোভিচ: প্রত্যেক পেশাদার অ্যাথলেটকেই অনেক ব্যথা-যন্ত্রণা সয়ে এগিয়ে যেতে হয়। তবে আমার চারপাশের মানুষগুলো আমাকে স্বাস্থ্যবান রাখতে সর্বোচ্চ চেষ্টাটাই চালিয়ে যায়। যদি আপনাকে অতীতের কোনো একজন খেলোয়াড়কে বেছে নিয়ে খেলতে বলা হতো কাকে বাছতেন?জোকোভিচ: হ্যাঁ, আমি একজনের সঙ্গে খেলতে পছন্দ করতাম—পিট সাম্প্রাস। তিনিই আমার আদর্শ। যখন আমি ছোট ছিলাম তাঁকে দেখেই আমি বেড়ে উঠেছি। আমি কখনোই তাঁর সঙ্গে খেলিনি। আমি হয়তো তাঁর সঙ্গে এই উইম্বলডনেই খেলতে চাইতাম। ২০১৩ সালে ক্রীড়াঙ্গনে অনেক নেতিবাচক ঘটনা ঘটেছে। ল্যান্স আর্মস্ট্রংয়ের ডোপ-স্বীকারোক্তি, ফুটবলে ম্যাচ পাতানো, স্পেনের ট্রায়ালে ডোপ নেওয়া। এসব ঘটনার জন্য কি পুরো ক্রীড়াঙ্গনকেই এর মূল্য দিতে হচ্ছে?জোকোভিচ: এখন মিডিয়ার প্রভাবটা বিশাল। যেকোনো ঘটনা শিরোনাম হলেই বিশ্বজুড়ে বিশাল প্রতিক্রিয়া হয়। অবশ্যই খেলাটি সম্পর্কে অনেক মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়। টেনিসে আমরা অনৈতিক কিছু চাই না। আমরা জুয়া চাই না, চাই না খেলোয়াড়েরা ডোপ টেস্টে ব্যর্থ হোক। তবে অন্যান্য খেলার সঙ্গে তুলনা করলে টেনিস এখনো খুব ভালো আছে। বিশেষ করে পুরুষদেরটা। এখানে দারুণ প্রতিদ্বন্দ্বিতা, অসাধারণ এক প্রজন্মে দারুণ সব চ্যাম্পিয়ন খেলোয়াড়, যারা আমাদের খেলাটির দারুণ বিজ্ঞাপন ও দূত।