‘টেন্ডুলকার আমাকে ভয় পেয়েছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর নেওয়ার পর বেশ কিছুদিন আলোচনায় ছিলেন না। কিন্তু ক্যারিয়ারজুড়ে বিতর্ক ছিল যাঁর অন্য নাম, তিনি কি আর বেশি দিন নিশ্চুপ থাকতে পারেন! এত দিনের ঘাটতি পুষিয়ে দিতেই যেন শোয়েব আখতার ফিরলেন বড়সড় বোমা ফাটিয়ে। আত্মজীবনীতে সাবেক ফাস্ট বোলার লিখেছেন, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় ম্যাচ শেষ করতে পারেন না। ফয়সালাবাদের মন্থর উইকেটেও টেন্ডুলকার নাকি একবার তাঁর বল খেলতে ভয় পেয়েছিলেন।নিজে বল টেম্পারিং করার কথা তো স্বীকার করেছেনই। শোয়েবের দাবি, পাকিস্তানের তো বটেই, বিশ্বের সব দলের পেসাররাই বল টেম্পারিং করে। ওয়াসিম আকরাম নাকি শোয়েবকে দলে নিলে দলের অর্ধেক খেলোয়াড়কে সঙ্গে নিয়ে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছিলেন, আইপিএলের টাকা নিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন শাহরুখ খান! নিজের জীবনের সঙ্গেই মিল রেখেই আত্মজীবনীর নাম রেখেছেন শোয়েব ‘কন্ট্রোভার্সিয়ালি ইয়োরস।’ গতকাল নয়াদিল্লিতে বইয়ের মোড়ক উন্মোচন হওয়ার কথা ছিল।টেন্ডুলকার-দ্রাবিড়কে নিয়ে শোয়েবের অভিমত, ‘...ভিভ রিচার্ডস, রিকি পন্টিং, ব্রায়ান লারা এবং তাঁদের মতো গ্রেটরা যারা ব্যাট হাতে কর্তৃত্ব করেছেন, তাঁরা ছিলেন সত্যিকারের ম্যাচ উইনার। শচীন হয়তো অনেক বেশি রান ও রেকর্ড করেছে, কিন্তু খেলা শেষ করার সামর্থ্যে তাঁর ঘাটতি আছে।’ ২০০৬ সালের ফয়সালাবাদ টেস্ট নিয়ে লিখেছেন, ‘আমি শচীনকে খুবই দ্রুতগতির একটা বল করেছিলাম, অবাক হয়ে দেখলাম ও সরে দাঁড়াল! ওই প্রথম ওকে আমার বলে সরে যেতে দেখলাম, সেটাও আবার ফয়সালাবাদের মন্থর উইকেটে!’বল টেম্পারিংয়ের কথা স্বীকার করে এর বৈধতা দেওয়ার দাবি করেছেন ১৭৮ টেস্ট ও ২৪৭ ওয়ানডে উইকেটের মালিক, ‘প্রায় সব পাকিস্তানি ফাস্ট বোলারই বল টেম্পারিং করেছে। খোলাখুলিভাবে আমিই হয়তো প্রথম স্বীকার করছি, কিন্তু করছে সবাই। সত্যি বলতে বিশ্বের সব দলই বল টেম্পারিং করে। আমরা হয়তো শুরু করেছি, কিন্তু এখন কেউই ধোয়া তুলসী পাতা নয়। বলতে গেলে সব ফাস্ট বোলারই এটা করে। এর বৈধতা দেওয়া উচিত। কারণ উইকেটগুলো খুব মন্থর, শুধুই ব্যাটসম্যানদের কথা ভেবে বানানো।’ ওয়েবসাইট।