‘টেন্ডুলকারকে কেউ ছুঁতে পারবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে ডন ব্র্যাডম্যানের ৯৯.৯৪ গড়ের ধারেকাছেও আসতে পারেননি কেউ। এই রেকর্ড অমর—এটাও মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওয়াসিম আকরামের ধারণা, শচীন টেন্ডুলকারও এমনই একটি ‘অমর’ কীর্তি গড়ে ফেলেছেন। টেন্ডুলকারের আন্তর্জাতিক সেঞ্চুরিসংখ্যা ছুঁতে পারবেন না আর কেউই।সাবেক পাকিস্তানি অধিনায়ক এখন আছেন ভারতেই, পালন করছেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব। সোমবার কেকেআরের অনুশীলন সেশনেই কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। আইপিএল খেলতে এসেই কদিন আগে অ্যাডাম গিলক্রিস্ট বলেছিলেন, টেন্ডুলকারের সেঞ্চুরিসংখ্যা ছুঁতে পারবেন না কেউ। আকরামেরও একই কথা, ‘আমার মনে হয় না, এই রেকর্ড ভাঙা সম্ভব। ব্র্যাডম্যানের গড়ের মতোই টেন্ডুলকারের সেঞ্চুরিসংখ্যা শীর্ষে থেকে যাবে চিরদিন।’শততম সেঞ্চুরির কীর্তি আরও একবার উসকে দিয়েছে সর্বকালের সেরার বিতর্ক। আকরাম যুক্তি-তর্কের লড়াইয়ে যাননি। তবে একটা জায়গায় টেন্ডুলকারকেই রাখলেন সবার ওপরে, ‘অসাধারণ এক অর্জন এটা। আমরা কখনো ভাবতেও পারিনি একজন ক্রিকেটার এতদূর আসতে পারে। শচীন টেন্ডুলকার এক বিস্ময়ের নাম। ক্রিকেটপ্রেমীদের জন্য খেলাটার সবচেয়ে সেরা উপহার।’ ওয়েবসাইট।