প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইট মারলে পাটকেল তো খেতেই হবে! অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ কোহলিকে খোঁচা দিতে ব্যবহার করেছিল বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত চরিত্রের নাম। লিখেছিল, বিরাট কোহলি নাকি এখন খেলার দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প! প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই কোহলি নাকি নিজের দিকে আসা সমালোচনা থেকে বাঁচতে উল্টো গণমাধ্যমকে দোষারোপ করেন। ভারত অধিনায়ক এখনো এটার জবাব দেননি। তবে তাঁর হয়ে ব্যাট ধরেছেন অমিতাভ বচ্চন। কিছুদিন বিরতি দিয়ে আবারও ভারত দলের পক্ষে টুইট-যুদ্ধে নেমেছেন এই অভিনেতা। নির্বাচনে বিজয়ী হয়ে ট্রাম্পই এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তাই অমিতাভও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের এই মন্তব্যকে কোহলি-স্তুতি হিসেবেই নিচ্ছেন, ‘অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে ধন্যবাদ, তারা স্বীকার করেছে কোহলি একজন বিজয়ী এবং একজন প্রেসিডেন্ট!’ ওয়ান ইন্ডিয়া।