'ট্রাম্প' কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটে রান নেই। কিন্তু মাঠে ও মাঠের বাইরে কথার তিরে অস্ট্রেলিয়ানদের বিদ্ধ করেই চলেছেন বিরাট কোহলি। এমন অবস্থা হয়েছে, শুধু অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা নন, সে দেশের সংবাদমাধ্যমও ভীষণ খেপে গেছে ভারত অধিনায়কের ওপর। ডিআরএস বিতর্কের পর অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের সততা নিয়ে প্রশ্ন তোলায় কোহলিকে ধুয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। এবার তো অস্ট্রেলিয়ান দৈনিক টেলিগ্রাফ কোহলিকে তুলনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। কোহলি অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়াচ্ছেন দাবি করে পত্রিকাটি লিখেছে, ‘বিরাট কোহলি এখন নিজেই আইন। তাঁর নিজের বোর্ড, আইসিসির কারও সাধ্য নেই তাঁকে শাস্তি দেওয়ার। কোহলি এখন খেলার দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছেন।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুনলে আবার রাগ করেন কি না! টেলিগ্রাফ