‘ট্রিপল’ সেঞ্চুরি জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ম্যাচের সুখস্মৃতি নিয়ে গতকাল আবার মাঠে নেমেছিলেন মার্টিন গাপটিল। দ্বিতীয় ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন, করেছেন আদ্যন্ত ব্যাটিং। ১৮৯ রানের ইনিংসটায় আরেকটি কীর্তি গড়া হয়ে গেছে গাপটিলের। শতরানের জুটি গড়েছিলেন কেন উইলিয়ামস, রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে। ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি জুটির অংশ হওয়ার কৃতিত্ব আছে শুধু জ্যাক ক্যালিসের। ২০০৭ বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করার পথে শতরানের জুটি গড়েছিলেন গ্রায়েম স্মিথ, হার্শেল গিবস ও মার্ক বাউচারের সঙ্গে।