'ঠিকই নেইমারদের পাশে থাকবে ব্রাজিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

জীবনে প্রথম ব্রাজিলে এলাম। খুব আন্দোলিত ছিলাম এটা নিয়ে। ব্রাজিল মানে ফুটবলের তীর্থ, ব্রাজিল মানে ফুটবল জয়গান—কতবার যে শুনেছি হিসাব নেই। এসব মিথ্যা নয়। ব্রাজিল তো ফুটবলেরই দেশ। সেই চিরন্তন সত্যটা মনে করিয়ে িদয়ে গত রাতে বিশ্বকাপ শুরু হয়ে গেল৷ আমার বিশ্বাস, এবার ব্রাজিল স্বমহিমায় ফিরবে৷ ফুটবল সৌন্দর্যের সবটুকু নিয়ে হাজির হবে পৃথিবীর সামনে৷
সাও পাওলোতে প্রথমে পা রেখে একটু ধাক্কাই খেয়েছিলাম৷ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যুতে তেমন প্রচার নেই৷ জনতার উচ্ছ্বাস কম। হরতাল চলছে। মেট্রোরেল ধর্মঘট। বিশ্বকাপের কোনো ব্যানার-ট্যানারও সেভাবে চোখে পড়েনি। হোটেল সুনসান। এই ব্রাজিল দেখব ভাবতেই পারিনি। তবে এমনটা হতেই পারে ৷ বিশ্বকাপ শুরু হলো েতা, এখন দেখবেন ফুটবলে কেমন বুঁদ হয়ে পড়ে ব্রাজিলিয়ানরা৷
কাল বাংলাদেশ সময় সন্ধ্যায় যখন এই লেখা লিখছি, স্থানীয় সময় সকাল নয়টা। স্কলারির দলের ষষ্ঠ বিশ্বকাপ অভিযানে নামার কয়েক ঘণ্টা বাকি মাত্র। উদ্বোধনী ম্যাচটা দেখার জন্য তৈরি হচ্ছিলাম। মনে বেশ আনন্দ৷ ব্রাজিলে বসে ব্রাজিলের ম্যাচ দেখব! এর আগেও ব্রাজিলের ম্যাচ দেখেছি৷ সত্যি কথা বলতে, ব্রাজিলের ম্যাচ দেখা মানে বাড়তি একটা শিহরণ৷ এবার সাম্বার দেশে এসে দেখছি, ভাবতেই অামার মন খুশিতে ভরে উঠছে৷
আিম মোটামুটি নিশ্চিত, ব্রাজিল দল মাঠে নামলে এখানকার জনতার ক্ষোভ-বিক্ষোভ সব পেছনের পাতায় চলে যাবে৷ দুর্দান্ত খেলে জনতার মনের ক্ষোভ দূর করার ক্ষমতা নেইমারদের আছে। তারা জানে, ব্রাজিলিয়ান ফুটবলারদের ক্ষমতা কত বিশাল । গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে কেমন করল ব্রাজিল তা আপনার জানা হয়ে গেছে৷ আশা করছি, মানুষ খুিশ মনেই ফিরেছে স্টেডিয়াম থেকে৷
এই জনতার যত ক্ষোভ তো আসলে ব্রাজিল সরকারের বিরুদ্ধে, ফুটবলারদের ওপর নয়৷ বরং ফুটবলাররা তাদের নয়নের মণি৷ বিশ্বকাপের পেছনে টাকা খরচ হয়তো জনতার পছন্দ নয়, নিজেদের জীবনযাত্রার উন্নতিই চাইছে সবাই । যে কারণে বিশ্বকাপের আগে তারা আন্দোলন করল৷ তবে মনে যতই ক্ষোভ থাকুক—একটা ব্যাপার বলতে পারি, গ্যালারিতে ঠিকই হাজির হবে ব্রাজিলিয়ানরা। এরা এমনই। বাইরে যা-ই ঘটুক, মাঠে না গিয়ে পারবে না। মাঠ তাদের কাছে পিবত্র স্থান৷
কয়েক দিন আগে যখন ঢাকা ছাড়ি, বিশ্বকাপ নিয়ে অনেক উন্মাদনা দেখে এসেছি আমার শহরে! এই কদিনে সেটি আরও বেড়েছে বলে জেনেছি। আমাদের ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা উড়ছে। সাত সমুদ্র তোরো নদী পেরিয়ে এই যে ব্রাজিল, এই যে সাও পাওলো, এখানে সেই উৎসবের উন্মাদনা অনেক বেশি হওয়ার কথা। সেটা আস্তে আস্তে বাড়ছে এবং সময়ের সঙ্গে আরও বাড়বে৷ সরকারবিরোধী আন্দোলনটা না হলে হয়তো িবশ্বকাপ নিয়ে ব্রাজিলের জনতার আনন্দ-ঢেউয়ে আিম নিজেও ভেসে যেতাম!
অবশ্য পরশু দিনটা তেমন আবহের মধ্যেই পার করেিছ! ‘বিশ্বকাপ যুদ্ধের’ আড়ালে আরেকটি ‘যুদ্ধ’ হলো এখানে৷ ওই দিন ফিফার কংগ্রেসে ছিলাম। সেপ ব্ল্যাটার আরেক মেয়াদে ফিফার সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কিন্তু তাঁর বিরোধিতা করল ইউরোপ, আমেরিকা। ব্ল্যাটারের বেশি সমর্থন এশিয়া-আফ্রিকার সদস্যদেশগুলোর মধ্যে। মানে দুটি ভাগ হয়ে গেছে ফুটবল-বিশ্ব। এটাও বড় এক যুদ্ধ!
দীর্ঘদিন থেকে ফিফার সভাপতি থাকায় ব্ল্যাটারের ভিত্তি বেশ শক্ত। কিন্তু তাঁকে সরাতে ইউরোপ-আমেরিকার বিরোধী মনোভাবে আবহটা উত্তপ্ত হয়ে উঠল । মাঠেও তা ছড়িয়ে পড়লে বিশ্বকাপ ফিরে পাবে আসল রূপ । জনতার স্রোত ছুটবে মাঠ থেকে মাঠে৷ নেইমার-মেসি-রোনালদোদের পায়ের জাদু মোহনীয় করে রাখবে আমাদের সবাইকে। ভুলে যাবেন না খেলা হচ্ছে ব্রাজিলে৷ ব্রাজিল তো ফুটবলেরই দেশ৷