'ডাকাতি' ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ হয়েছে ২০ দিনের বেশি হয়ে গেছে। তবু বার্সেলোনা-পিএসজি ম্যাচটা এখনো কারও কারও স্মৃতি থেকে যায়নি। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে প্রথম লেগে ৪-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে পিএসজিকে আবার ৬-১-এ হারানো—বার্সেলোনা সমর্থকদের এ জয় ভোলার প্রশ্নই আসে না। তবে অনেকের চোখেই সেই জয়টা মোটেও বার্সার প্রাপ্য ছিল না। ম্যাচের শেষ দিকে সুয়ারেজকে দেওয়া পেনাল্টি তো আছেই, ম্যাচে রেফারির আরও অনেক সিদ্ধান্ত নিয়েও আছে বিতর্ক। সমালোচনাও কম হয়নি। তবে লুইস ফার্নান্দেজের মতো চাঁছাছোলা মন্তব্য সম্ভবত কেউ করেননি। পিএসজিতে খেলেছেন, দুই দফায় কোচও ছিলেন। সাবেক এই কোচ কোনো রাখঢাক না রেখেই বলে দিলেন, ‘স্পেনেও এরই মধ্যে যেমন বলাবলি হচ্ছে, এটা তেমনই ছিল—ডাকাতি! রেফারির ভুলগুলো ছিল ভয়ংকর।’ মার্কা।