প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডিলেড টেস্টে জোড়া ডাবল সেঞ্চুরির পথে অনেক রেকর্ডই ভেঙেছেন রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। এই দুজনের হাত ধরে অ্যাডিলেড ওভালও করেছে আরেক রেকর্ড। টেস্টে এক ভেন্যুতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ডটি এখন অ্যাডিলেডেরই। মোট ১৯টি ডাবল সেঞ্চুরি নিয়ে ইংল্যান্ডের ওভালকে পেছনে ফেলেছে ব্র্যাডম্যানের শহর। ওভালে হয়েছে ১৮টি ডাবল সেঞ্চুরি। ১৫টি ২০০ ছাড়ানো ইনিংস নিয়ে ক্রিকেটতীর্থ লর্ডস আছে যৌথভাবে তালিকার তিনে। কিংস্টনের স্যাবাইনা পার্কও দেখেছে ১৫টি ডাবল সেঞ্চুরি। চার ও পাঁচে সিডনি ক্রিকেট গ্রাউন্ড (১৪) ও ব্রিজটাউনের কেনসিংটন ওভালের নাম (১১)।