‘ডায়মন্ড ডাক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের স্কোর কার্ড খেয়াল করে দেখেছেন? ০ বলে ০ করে আউট কাইরন পোলার্ড। ০ বলে ০ রানে আউট অসম্ভব কিছু নয়, নন-স্ট্রাইক প্রান্ত থেকে রান আউট হওয়ার ঘটনা অসংখ্য আছে। কিন্তু পোলার্ডের উইকেটটি নিয়েছেন তো একজন বোলার! ঘটনা হলো পোলার্ডের মুখোমুখি হওয়া প্রথম বলটি ছিল ওয়াইড, গ্রায়েম সোয়ানের সেই বলেই তিনি হয়ে গেছেন স্টাম্পিং। ক্রিকেটে ‘ডাক’ মানে শূন্য, ‘গোল্ডেন ডাক’ মানে প্রথম বলে শূন্য, আর প্রথম বলে ওয়াইডে স্টাম্পিং হলে সেটিকে বলে ‘ডায়মন্ড ডাক’। এই আউট কতটা বিরল বুঝতে পারবেন একটি তথ্যে, আন্তর্জাতিক ক্রিকেটে পোলার্ড ছাড়া ‘ডায়মন্ড ডাক’ পেয়েছেন আর কেবল একজনই। ২০০৭ সালে একটি ওয়ানডেতে আয়ারল্যান্ডের অ্যালেক্স কুসাকের বলে আউট হয়েছিলেন কানাডার হেনরি ওসিন্দে।