প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরো সফরে তিনি দলের সেরা ব্যাটসম্যান। পরশু সেই নাসির হোসেনই শিকার হয়েছেন দুর্ভাগ্যের। একটি প্রথমের সঙ্গে নাম জুড়ে গেছে তাঁর, যেটি না হলেই খুশি হতেন! বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে আউট হয়েছেন কোনো বল না খেলেই। ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলে ‘ডায়মন্ড ডাক’। টি-টোয়েন্টিতে ডায়মন্ড ডাকের প্রথম শিকার হয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে। ভেট্টোরির পর আর নাসিরের আগে এই যন্ত্রণা পেতে হয়েছে আর ১৩ জনকে। তবে দুবার পাননি কেউ।