‘ডিসকি ড্যান্স’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিটার ক্রাউচের ‘রোবট নাচ’, ইয়ুর্গেন ক্লিন্সমানের ‘শূন্যে লাফিয়ে ওঠা’...গোল উদ্যাপনের এই দৃশ্যগুলো ভুলে যান। এবারের বিশ্বকাপে আপনার জন্য আছে আফ্রিকান ‘ডিসকি ড্যান্স’। যেটা এরই মধ্যে একবার দেখা হয়ে গেছে। ‘নৃত্যশিল্পী’র নাম শাবালালা। মেক্সিকোর বিপক্ষে গোল করার পর ওই নাচটা শুরু করেন দক্ষিণ আফ্রিকান এই খেলোয়াড়, সতীর্থরাও যোগ দেন এরপর। ইউটিউবে এই নাচ জনপ্রিয় হয়ে উঠেছে। নাচের কলাকৌশল জানতে ফুটবল সমর্থকদের আগ্রহ এখন অনেক। এমনকি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকেও টানছে নাচটা! কাকে টানছে না বলুন? যুক্তরাষ্ট্রের অভিনেতা জন ট্রাভোলটা জোহানেসবার্গে বিমানবন্দরে নেমেই আর লোভ সামলাতে পারেননি, ওখানেই নেচেছেন ‘ডিসকি ড্যান্স!’ ওয়েবসাইট।