'ডিয়াবোলিকা' ঝড়
ভুভুজেলার মতো বেলজিয়ামে বানানো হচ্ছে ‘ডিয়াবোলিকা’৷ যেটি নতুন এক ধরনের ভুভুজেলাই৷ বেলজিয়াম এই ভুভুজেলা বিশ্বকাপ শুরুর আগেই ঝড় তুলেছে। বেলজিয়ামের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে অনেক দেশে৷ বানের জলের মতো আসছে চাহিদাপত্র। এই সপ্তাহেই যেমন চাহিদা এসেছে ইকুয়েডর, মোজাম্বিক, কলম্বিয়া ও অ্যাঙ্গেলা থেকে। বুঝতেই পারছেন, ডিয়াবোলিকার কর্মীদের গলদঘর্ম অবস্থা এখন। কাজ করতে হচ্ছে দিনে ১৬-১৮ ঘণ্টা। ১২ সেন্টিমিটার লম্বা প্লাস্টিকের বাদ্যযন্ত্রটি বহন করতে সুবিধা, দামে কম, মাত্র ১২ ডলার। শব্দ ভুভুজেলার মতো কর্কশ নয়, শ্রুতিমধুর। তাই এটির জনপ্রিয়তা বাড়ছে তরতর করে। বাদ্যযন্ত্রটির তরুণ নকশাকারক ডেভিড দস সান্তোস তো মহাখুশি, ‘কখনোই প্রত্যাশা করিনি এত সাফল্য পাব।’ তাঁর আশা মাসব্যাপী বিশ্বকাপে ১০ লাখ ‘ডিয়াবোলিকা’ বিক্রি হবে। সেটি হলে ব্রাজিল িবশ্বকাপের অন্য নাম দেওয়া যেতে পারে ‘ডিয়াবেলিকা বিশ্বকাপ’! এএফপি।