‘ডেসকাটকে তাড়াতাড়ি ফেরাতে হবে’
‘আজকের ম্যাচে টস হারাটা বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। সাকিব টসে জিতলেও আগে ফিল্ডিংই নিত’—হল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের প্রাথমিক প্রতিক্রিয়া এমনই। তিনি বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশের বোলারদের যে বোলিং দেখলাম, তাতে হল্যান্ড অনেক রান করবে, তা মনে হয় না। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটসম্যান ডেসকাটকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করে দেওয়াটাই মঙ্গলজনক।’নিজের অভিজ্ঞতা থেকে বাশার বলেন, ‘ডে ম্যাচে চট্টগ্রামের উইকেট দুপুরের পর দারুণ ব্যাটিং উপযোগী হয়ে যায়। তাই, আমার মনে হয়, বাংলাদেশের ব্যাটসম্যানরা আরাম করেই ব্যাট করতে পারবে। তবে হল্যান্ডের রান যত কম হবে, ততই ভালো।’হল্যান্ডের চার উইকেট পড়ে গেছে। ৩৩ ওভারে রান এসেছে এক শর একটু বেশি। এমন পরিস্থিতিতে ডাচদের রান কোনো মতোই দুই শর বেশি হওয়া উচিত নয় বলে বাশার মনে করেন।হাবিবুল বাশার আশা করেন, আজ হল্যান্ডের বিপক্ষে জয় নিয়েই কোয়ার্টার ফাইনালের পথে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ।