'তারুণ্যের জয়ে'র ক্রিকেট-ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন নিয়ে দুশ্চিন্তা আছে। সেই দুশ্চিন্তার অংশীদার হতে জন্ম নিল ‘তারুণ্যের জয়’ নামের একটি সংগঠন, কাল যারা এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
জানুয়ারিতে ঢাকায় আসার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ফেব্রুয়ারিতে এশিয়া কাপ, মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সূচি রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে সব ক্রিকেট আসরই যেন হয়, এ জন্য ৯ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন করবে ‘তারুণ্যের জয়’। বিসিবি ও রাজনৈতিক দলগুলোকে স্মারকলিপি প্রদান, ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য জনমত গড়ে তোলা, ফেসবুকে প্রচারণা চালানো—এসব কর্মসূচিও নিয়েছে সংগঠনটি।