‘তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ক্রিদেশীয় সিরিজের দলে থাকলেও খেলার সুযোগ পাননি একটি ম্যাচেও। অবশেষে শাহরিয়ার নাফীসের অপেক্ষার অবসান হচ্ছে আজ। প্রায় দুই বছর আগে যেখানে সর্বশেষ টেস্ট খেলেছিলেন, সেই মাঠেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে আজ আবার দেশের মাঠে নেমে হারিয়ে যাওয়া সময়টা পুষিয়ে দিতে চান এই বাঁহাতি... অভিনন্দন। দলে ফিরে কেমন লাগছে?শাহরিয়ার নাফীস: ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এত দিন পর জাতীয় দলে ফিরলাম, খুব ভালো লাগছে। প্রধান নির্বাচক রফিকুল আলম দেখলাম আপনার সঙ্গে করমর্দন করলেন...শাহরিয়ার: হ্যাঁ, আমাকে অভিনন্দন জানালেন। উইশ করলেন যেন ভালো খেলি। কখন জানলেন, সেরা একাদশে আছেন?শাহরিয়ার: আজকেই (গতকাল), প্র্যাকটিসের শুরুতে যখন টিম মিটিং হলো, তখনই আমাকে নানো হলো আমি দলে আছি। শোনার পর প্রথম কেমন লাগল?শাহরিয়ার: প্রায় ১৮ মাস পর জাতীয় দলে ফিরলাম, ভালো তো লাগবেই। আন্তর্জাতিক ক্রিকেটটা অনেক মিস করেছি। তা ছাড়া আমাদের দলও এখন খুব ভালো খেলছে। তো আবার এই দলের অংশ হতে পেরে আমি খুবই খুশি। কোচ কী বলেছেন?শাহরিয়ার: অভিনন্দন জানালেন। বললেন যেন অতিরিক্ত কোনো চাপ না নিই। শুধু নিজের স্বাভাবিক খেলাটা খেলি। পরিবারকে জানিয়েছেন? তাঁদের প্রতিক্রিয়া কী?শাহরিয়ার: হ্যাঁ, জানিয়েছি। সবাই খুব খুশি। আসলে বাংলাদেশের হয়ে খেলার মতো আর তো কিছু নেই। দেশের হয়ে খেলাটা সবচেয়ে বেশি সম্মানের, সবচেয়ে বেশি গর্বের। দলের ভেতরের পরিবেশ কেমন? আইসিএল প্রত্যাগতদের নিয়ে দলে কোনো অস্বস্তি আছে?শাহরিয়ার: দলে কোনো সমস্যা নেই। এটা হলো সবচেয়ে ইতিবাচক দিক। আসলে এই দলের বেশির ভাগই আমরা একসঙ্গে অনেক দিন থেকে খেলছি, সেই বয়সভিত্তিক দলগুলো থেকে। সবার মধ্যে বোঝাপড়াটা তাই দারুণ। দলের পরিবেশ চমত্কার, সবাই খুবই ভালো। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে এই মাঠেই তো শেষ টেস্ট খেলেছিলেন, মনে পড়ে?শাহরিয়ার: হ্যাঁ, সবই মনে আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে প্রথম ইনিংসে করেছিলাম ৬৯, দ্বিতীয় ইনিংসে ৩১। ভালো খেলছিলেন, তারপরও হারিয়ে গেলেন...শাহরিয়ার: সেসব আর বলতে চাই না। তবে পুরো সময়টা ছিল আমার জন্য ‘লার্নিং পিরিয়ড’। আমি নিজের খেলা নিয়ে কাজ করতে পেরেছি, কোথায় কোথায় ভুল হচ্ছে, সেটা খুঁজে বের করেছি। উন্নতির জায়গাগুলো নিয়ে কাজ করেছি। এখন ভালো খেলতে পারলেই এই কয়েক মাসের কষ্ট সার্থক হবে। ১৫ টেস্টে গড় ২৭, ১টি সেঞ্চুরি আর ৪টি ফিফটি। টেস্ট রেকর্ড নিয়ে কি সন্তুষ্ট?শাহরিয়ার: টেস্টের পারফরম্যান্সে আমি মোটেও সন্তুষ্ট নই। আমার গড় মাত্র ২৭, বিশ্বমানের ব্যাটসম্যানদের সবারই গড় ৫০ এর আশপাশে। আমার লক্ষ্য ধীরে ধীরে গড়টা বাড়ানো। প্রথমে ৩০-এর ওপর নিয়ে যাওয়া, এর পর ৩৫, ক্যারিয়ার শেষে হয়তো ৪০-এর কাছাকাছি। ৪০-এর ওপর হলে তো খুবই ভালো। আর ক্রিকেটার শাহরিয়ার নাফীসের ভবিষ্যত্ লক্ষ্য কী?শাহরিয়ার: যত দিন সম্ভব দেশের হয়ে খেলতে চাই। আল্লাহ যদি চায় তো নিয়মিত ভালো খেলতে চাই, দেশের ক্রিকেটে অবদান রাখতে চাই। ধীরে ধীরে নিজের খেলার অনেক উন্নতি করতে চাই। বাংলাদেশ এখন অনেক ভালো করছে। তো এটার সঙ্গে তাল মিলিয়ে আমিও এগিয়ে যেতে চাই।