‘তিনে’র লড়াইয়ে চার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঠিক পথেই আছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে কোনো অসুবিধা হবে না।’ পরশু ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করার পরও জোরালো কণ্ঠে এমনটাই দাবি করেছেন আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। এই ম্যাচটা জিতলে পঞ্চম স্থানের দল টটেনহামের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে যেত ‘গানাররা’। ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়নস লিগে সরাসরি সুযোগ পাবে প্রথম তিনটি দল। চতুর্থ স্থানের দলটিকে খেলতে হবে প্লে-অফ। ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আর্সেনাল তৃতীয় স্থানে থাকলেও ৩১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চেলসি ও ৩২ ম্যাচে ৫৮ পয়েন্ট পাওয়া টটেনহামও ওই জায়গাটির বড় দাবিদার। এমনকি ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট পাওয়া এভারটনও আর্সেনালের হুমকি। এএফপি।