‘তুলনা’ পছন্দ নয় মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে প্রায়ই তুলনা করা হয় লিওনেল মেসিকে। তবে ফুটবলের গণ্ডি ছাড়িয়ে বার্সার এই সুপারস্টারের সঙ্গে এখন তুলনা করা হচ্ছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট, বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর মতো অ্যাথলেটদের সঙ্গে।লিওনেল মেসি অবশ্য এসব তুলনায় মোটেও খুশি নন। টানা চারটি ব্যালন ডি’অর জয়ের রেকর্ড গড়া এই ফুটবলার জানিয়েছেন, এসব তুলনার কারণে তিনি যথেষ্ট অস্বস্তিতে আছেন।‘মাইকেল জর্ডান, উসাইন বোল্ট বা মোহাম্মদ আলীর মতো অ্যাথলেটের সঙ্গে আমাকে তুলনা করা হচ্ছে। এটা অস্বস্তিকর। এ ধরনের তুলনা আমি পছন্দ করি না। কেন আমি অন্যের সঙ্গে তুলনীয় হব? আমি আমার কাজ করে যাচ্ছি। যখন অবসর নেব, লোকে তখন মূল্যায়ন করবে, আমি কতটুকু করতে পেরেছি।’ বার্সেলোনা থেকে প্রকাশিত একটা দৈনিককে বলেছেন মেসি।২৫ বছর বয়সী মেসি বলেন, ‘মেসির সবচেয়ে বড় সমালোচক মেসি। আমার ভালো-মন্দ সবই আমি বুঝি। আমিই আমার এক নম্বর সমালোচক।’ সূত্র: গোল ডটকম।