‘দাদার কাছে আমি অনেক ঋণী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের গত আসরে যুবরাজ সিং ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। আর এবারের আসরে তাঁর হাতে উঠেছে পুনে ওয়ারিয়র্সের নেতৃত্বের ভার। ভাগ্যক্রমে প্রথম খেলাতেই পাঞ্জাবকে হারিয়ে এবারের আইপিএল যাত্রাটা শুরু করেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ। আর এখন তিনি পাশে পাচ্ছেন সৌরভ গাঙ্গুলির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে। দাদার কাছে অনেক ঋণী বলে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে জানিয়েছেন যুবরাজ। আজ মোহালিতে আবারও পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার সময় হয়তো দাদাকেও পাশে পাবেন এই ভারতীয় অলরাউন্ডার।পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটা খেলতে নিজের শহর মোহালিতে আসার পর যুবরাজ বলেছেন, ‘আমি দাদার কাছে অনেক ঋণী। প্রথম যখন জাতীয় দলে আসি, তখন দাদা আমাকে অনেক সাহায্য করেছে। এবারের আসরে যখন তাঁকে কোনো দলেই নেওয়া হলো না, তখন অনেক খারাপ লেগেছিল। এখন তিনি আমাদের সঙ্গে থাকায় অনেক ভালো লাগছে। মাঠে নামার মতো ফিটনেস থাকলে রোববারেই হয়তো তিনি খেলবেন পাঞ্জাবের বিপক্ষে।’পাঞ্জাবের বিপক্ষে পুনের জয় সম্পর্কে জানতে চাওয়া হলে যুবরাজ বলেন, ‘আমরা আমাদের পারফরম্যান্সের দিকেই বেশি নজর দিয়েছিলাম। আমার মধ্যে কোনো প্রতিশোধস্পৃহাও কাজ করেনি।