প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছিল রুমাল, হয়ে গেল বেড়াল’। ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন দিনমজুর! প্রথমটি সুকুমার রায়ের কল্পনা। দ্বিতীয়টি বাস্তব, ঘটেছে ভারতে। ক্রিকেটারের নামটাও আঁতকে ওঠার মতো—শচীন টেন্ডুলকার! ভুল পড়ছেন না, অন্তত গোয়ার সরকারি নথিপত্র সাক্ষ্য দেবে এটারই। শুধু ‘দিনমজুর’ টেন্ডুলকারই নন, সরকারি সুবিধা পাওয়া দুস্থ ব্যক্তিদের তালিকায় আছেন অঞ্জলি টেন্ডুলকার, তাঁদের দুই সন্তান সারা আর অর্জুনও। রাজ্যটির একটি এনজিও ফাঁস করেছে ঘটনাটা। সংস্থাটির দাবি, নিজেদের দুস্থ পরিচয় দিয়ে ১০০ দিনের অগ্রাধিকারমূলক কাজের সুবিধা আরও নিয়েছেন কপিল দেব, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় এমনকি অস্ট্রেলিয়ার রিকি পন্টিংও! আসল ঘটনা হলো, সরকারি সাহায্য আত্মসাৎ করার জন্যই কল্পিত নামগুলো ঢোকানো হয়েছে দুস্থদের তালিকায়। ওয়েবসাইট।