‘দ্বিতীয়’ সুযোগে প্রস্তুত ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য রক্ষা। স্বস্তির নিঃশ্বাসটা এনে দিয়েছিলেন ফ্রেড। এই ফুটবলার গোল এনে না দিলে গ্রুপ পর্বেই প্যারাগুয়ের বিপক্ষে হারের লজ্জায় ডুবতে হতো ব্রাজিলকে। চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াইয়েও দলটির প্রতিপক্ষ সেই প্যারাগুয়েই। তবে ‘দ্বিতীয়’ সুযোগে পুরোপুরি প্রস্তুত ব্রাজিল।‘এটা অবশ্যই কঠিন খেলা। আগের খেলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে এখানে ভুল করার কোনো সুযোগও নেই। প্যারাগুয়েকে এবার হারাতে আত্মবিশ্বাসী আমরা’—বলেছেন পাতো।সন্দেহ নেই, ব্রাজিলিয়ানদের এই আত্মবিশ্বাসের মূলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৪-২ গোলের জয়। নিজে দুটি গোল করেছেন। ওই ম্যাচে দুটি গোল করেন আরও একজন, যাঁকে ঘিরে ব্রাজিল-ভক্তদের স্বপ্নের শেষ নেই, সেই নেইমার।আত্মবিশ্বাসী ব্রাজিল, তবে আশাবাদী প্রতিপক্ষ প্যারাগুয়েও। ‘ফেবারিট’ ব্রাজিলকে সতর্ক করে দিয়েই প্যারাগুয়ের কোচ মার্টিনো বলেছেন, ‘ঐতিহ্যগতভাবে বড় দলগুলোর বিপক্ষেই আমরা ভালো করি। আমরা আশাবাদী। এখন শুধু মাঠের পরীক্ষার অপেক্ষায় আছি।’ব্রাজিলের কোন ফুটবলারকে ভয়ংকর মনে করেন প্যারাগুয়ে কোচ? অনেকে হয়তো বলবেন, কে আবার? নেইমার! তবে মার্টিনো বলছেন, ‘নেইমার নয়, আমাদের ভয় গানসোকে নিয়ে। ওকে চোখে চোখে রাখতে হবে। অবশ্য এটা ঠিক, গানসোকে কোন সুযোগই দেবো না আমরা।’ ওয়েবসাইট।