‘দ্বৈত অধিনায়ক’ তত্ত্বে আস্থা কারস্টেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে দ্বৈত-অধিনায়কত্বে কোনো সমস্যা দেখছেন না দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত কোচ গ্যারি কারস্টেন। ব্যাপারটিকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য চমত্কার একটি ব্যাপার বলেও উল্লেখ করেছেন তিনি।‘আমি সত্যিই ক্রিকেটের ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়কত্বের ব্যাপারটি নিয়ে আগ্রহী। এবি ডি ভিলিয়ার্স ও গ্রায়েম স্মিথ দুজনই অনেক অভিজ্ঞ ক্রিকেটার। তাই তাদের সফল না হওয়ার কোনোই কারণ নেই।’ বলেছেন কারস্টেন।দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম কাজ যে হবে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানো, সেটাও জানিয়ে দিয়েছেন কারস্টেন।তিন বছর দায়িত্ব পালন করে কোচ হিসেবে ভারতকে বিশ্বজয়ী করেছেন গ্যারি। বিশ্বকাপের পর শত অনুরোধ সত্ত্বেও সেখানে চাকরিটা আর করেননি। বলেছিলেন, তিনি তাঁর পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চান। এমন একটি সময় নিজ দেশের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব আসায় তা একপ্রকার লুফেই নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকাও খুশি, কারস্টেনের মতো একজন ‘চ্যাম্পিয়ন’কে কোচ হিসেবে পেয়ে।বিশ্ব ক্রিকেটে ‘চোকার’ হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় দুঃখ বিশ্বকাপ। প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার মতো দল থাকা সত্ত্বেও কোনো না কোনো দুর্ভাগ্যের শিকার হতে হয়েছে তাদের। এবারও দুর্দান্ত ফর্মে থাকার পরও কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মাঝারিমানের লক্ষ্যমাত্রা তাড়া করতে পারেনি তারা। কারস্টেনকে দায়িত্ব দেওয়ার মূল লক্ষ্য যে আগামী বিশ্বকাপ, সেটা অবশ্য বলতে বিশেষজ্ঞ হতে হয় না।তবে কারস্টেন বলেছেন, কারস্টেন এখনো আগামী বিশ্বকাপ নিয়ে কোনো চিন্তা করেননি। ‘বিশ্বকাপের এখনো চার বছর বাকি। ওটা নিয়ে পরে ভাবা যাবে। সত্যি বলতে কি, বিশ্বকাপের ব্যাপারটি একেবারেই আমার মাথায় নেই।’ কারস্টেনের মন্তব্য।তাঁর ভবিষ্যত্ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেছেন, ‘আমাদের প্রথম কাজ হবে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দেওয়া। খেলোয়াড়েরা নিজেরাই যেন নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে যেতে পারে। খেলোয়াড়েরাই মাঠে গিয়ে খেলবে, কোচ নয়।’তাঁর সঙ্গেই নিয়োগ পাওয়া বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সম্পর্কে গ্যারি কারস্টেন বলেন, ‘আমি ডোনাল্ডকে পেয়ে দারুণ খুশি। সে তাঁর সব অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার জন্য ঢেলে দিতে পারবে। কারস্টেন আরও বলেন, ‘সে অনেকবারই আমাকে বলেছে, দক্ষিণ আফ্রিকা দলে কাজ করতে সে কী পরিমাণ আগ্রহী। আমি নিশ্চিত, সে বোলিং কোচের দায়িত্ব হাতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত।’ ওয়েবসাইট।