'ধন্যবাদ মেসি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশি-নীল জার্সিতে দুজনের মেলবন্ধনটা দারুণ। এবার বার্সেলোনার জার্সিতেও গঞ্জালো হিগুয়েইনকে দেখতে চেয়েছিলেন সতীর্থ লিওনেল মেসি। গুঞ্জন ছড়িয়ে পড়েছে ‘এল পিপিতা’ বড় অঙ্কের চুক্তিতে যেতে পারেন বার্সেলোনায়। এরপরই যোগ হয়েছে মেসির অনুরোধ, ‘চলে এসো ন্যু ক্যাম্পে’। কিন্তু এমন প্রস্তাব ধন্যবাদের সঙ্গেই এড়িয়ে গেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদ থেকে গত মৌসুমেই ৪০ মিলিয়ন ইউরোতে নাপোলিতে যোগ দেওয়া হিগুয়েইন যে বেশ সুখেই আছেন সেটা বোঝা যাচ্ছে, ‘আমাকে এমনভাবে বলার জন্য আমি সত্যিই লিওর প্রতি কৃতজ্ঞ। কিন্তু নাপোলির সঙ্গে আমার চুক্তি করা আছে এবং সেখানে ভালো আছি।’ সিরি ‘আ’ থেকে ন্যু ক্যাম্পে যোগ না দেওয়ার আরও একটা কারণ জানালেন অভিষেক মৌসুমেই ১৭ গোল করা হিগুয়েইন, ‘এখানে আসার পর থেকেই আমার সঙ্গে পারতেনোপেইরা সব সময় ভালো ব্যবহার করছে।’ গোলডটকম।