‘ধন্যবাদ লারা!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ক্লার্কের মুখ থেকে কথাটা শোনার পর সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতিক্রিয়া কী হয়েছিল, কে জানে। তবে অনুমান করতে তো আর বাধা নেই। একটা মৃদু গুঞ্জন যে উঠেছিল, সেটা আন্দাজ করাই যায়। কারণ গত কয়েক দিনের জীবনের ছক ওলটপালট হয়ে যাওয়ার পর মাঠে নেমেই সেঞ্চুরি করে অপরাজিত থেকে মাঠ ছাড়ার পর ক্লার্ক কৃতজ্ঞতা জানালেন লারা বিঙ্গলকে!‘সেঞ্চুরি করার অনুভূতিটা সব সময়ই স্পেশাল হয়। গত দুটো সপ্তাহ আমার জন্য ছিল কঠিন। পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থদের কাছ থেকে আমি অনেক সমর্থন পেয়েছি...লারাও বেশ সহযোগিতা করেছে। ও ছাড়া, ওর সমর্থন ছাড়া আমার এখানে ফিরে আসা সম্ভব হতো না। আমার পরিবার, বন্ধু, যারা আমাকে সমর্থন দিয়ে গেছে এবং অবশ্যই লারা, তাদের সবাইকে ধন্যবাদ’—ক্লার্কের কণ্ঠে নিখাদ কৃতজ্ঞতা।বুঝতেই পারছেন, আরও একবার নিজের দৃঢ় মানসিকতার প্রমাণ দিয়ে মাঠে নেমেই সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়া সহ-অধিনায়ক। কাল দিনের শেষ ওভারের প্রথম বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৪ নম্বর টেস্ট সেঞ্চুরি। ক্লার্কের সঙ্গে ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মার্কাস নর্থ। ৪ উইকেটে ৩১৬ রান তুলে প্রথম দিনেই ম্যাচের লাগাম নিজেদের হাতে ধরে রেখেছে অস্ট্রেলিয়া।ক্লার্ক যে এমন কিছু করে ফেলতে পারেন, এটা অবশ্য অনেকেই অনুমান করেছিলেন। ২০০৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে দলে ছিলেন না। বিঙ্গলের বাবার মৃত্যুর কারণে পরে যোগ দিয়েছিলেন দলে। ভাবী শ্বশুরের মৃত্যুতে শোকাচ্ছন্ন থেকেও কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই করেছিলেন সেঞ্চুরি!কাল অবশ্য ক্লার্কের শুরুটা দেখে বোঝা যাচ্ছিল, ভালোই চাপে আছেন। একটা চাপ তো অবশ্যই দলের অবস্থা। ১১ রানের ব্যবধানে রিকি পন্টিং আর মাইক হাসিকে হারিয়ে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। ১ উইকেটে ১০৪ থেকে হুট করে অস্ট্রেলিয়ার স্কোর ১১৫/৩।প্রথম রান নিয়েছেন ১৬তম বলে। প্রথম ৩১ বলে করেছেন মাত্র ২। ৪২তম বলে প্রথম সিঙ্গেল ছাড়া অন্য কিছু। ৮৬তম বলে প্রথম চার। বোঝাই যাচ্ছে, শুরুতেই নিজেকে খোলসবন্দী করে রেখেছিলেন ক্লার্ক। খোলসবন্দী হয়ে পড়েছিল আসলে অস্ট্রেলিয়াই। দ্বিতীয় সেশনে ২৮ ওভারে মাত্র ৭০ রান।ক্লার্ক খোলস ছেড়ে বেরিয়ে আসতেই চেহারা পাল্টে যায় অস্ট্রেলিয়ার। ৭৪তম ওভারের প্রথম বলে ড্যানিয়েল ভেট্টোরিকে ডাউন দ্য উইকেটে এসে লং অনের ওপর দিয়ে আছড়ে ফেলে বুঝিয়ে দেন, এবার আসল ক্লার্ককে দেখবে নিউজিল্যান্ড। ১০২ বলে ৫০ পূর্ণ করার পর পরের পাঁচ বলে ৩টি চার ও একটি ছয় মেরেছেন টিম সাউদি ও ভেট্টোরিকে। ১৪১ বলে সেঞ্চুরি। দ্বিতীয় ৫০ এসেছে মাত্র ৩৯ বলে। ওয়েবসাইট।