‘নতুন করে অনুপ্রেরণা পাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দিনে দুটি প্রাপ্তি। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭৭ রান, খেলা শেষে হাতে পেলেন প্রচ্ছদে নিজের নামসহ উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক। সাম্প্রতিক সময়টা নানা কারণে খারাপ কাটলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এই দুই প্রাপ্তিকে নতুন প্রেরণার উৎস মনে করছেন তামিম ইকবাল কেমন হলো চার দিনের প্র্যাকটিস ম্যাচ?তামিম ইকবাল: সবাই-ই কিছু না-কিছু অবদান রেখেছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল।্রআমি মনে করি, এই ম্যাচে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইমরুল কায়েস। ও ভালো খেলোয়াড়, তবে কোনো কারণে রান পাচ্ছিল না। ওর ফর্মে ফেরা দলের জন্য বড় কিছুই। আমিও ভালো ব্যাটিং করতে শুরু করেছি, তবে বলব না যে খুব ভালো ব্যাটিং করছি। শুভাগত হোম ভালো করছিল না, আজ (গতকাল) ওর ব্যাটিং দেখেও ভালো লাগল। আপনি আর ইমরুল এখন পর্যন্ত বাংলাদেশের সফলতম উদ্বোধনী জুটি। মাঝখানে বড় জুটি না হলেও আজ (গতকাল) সেটা হলো। স্বস্তি ফিরে পেয়েছেন নিশ্চয়ই...তামিম: আসলে ওপেনিংয়ে বড় জুটি কেবল একটা সিরিজেই হয়নি। জিম্বাবুয়ে সিরিজ বাদে সব সিরিজেই কিছু না-কিছু অবশ্যই ছিল। আমি মনে করি না এটা উদ্বিগ্ন হওয়ার মতো কিছু। তবে হ্যাঁ, আমরা বড় জুটি গড়লে দলের জন্য খুব ভালো হয়।  জিম্বাবুয়ে সিরিজ, এরপর বিসিবি কাপেও ওপেনিংয়ে বড় জুটি না হওয়ার কারণ কী মনে করেন?তামিম: আমাদের বোঝাপড়া খুবই ভালো। তবে কখনো একজন অফ ফর্মে থাকতেই পারে, এটা আমরা জানি। ইমরুল এমন একজন খেলোয়াড় যার নতুন করে কিছু প্রমাণ করার নেই। আগেই সে নিজেকে প্রমাণ করেছে, এখন আবার করছে। আমরা অপেক্ষা করছিলাম, কখন ও ক্লিক করবে। আজই (গতকাল) দেখেন আমাদের প্রায় দেড় শ রানের জুটি হয়েছে। ইমরুল ফর্মে ফেরায় আমি খুশি। আশা করি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সে এই ফর্মটা ধরে রাখবে। ৭৭ রানের ইনিংস খেললেন। সিরিজের আগে আপনিও তো আত্মবিশ্বাস বাড়ানোর মতো কিছু পেলেন...তামিম: লাঞ্চের পর যে ব্যাটিংটা করেছি, আমি মনে করি আমি ওভাবেই খেলি। আমার এভাবেই খেলা উচিত। গত কয়েক দিন মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম। এখন আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছে। ব্যাটিং উপভোগ করছি। এভাবে ব্যাটিং করে দ্রুত আউট হয়ে গেলেও আমি সন্তুষ্ট থাকতাম। অন্যভাবে খেলে আউট হয়ে গেলে কষ্টটা বেশি লাগে। আক্রমণ করতে গিয়ে আউট হলে সমস্যা নেই। বললেন মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলেন, এর কারণ কী?তামিম: ব্যাটিংয়ে যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল না...হয়তো বা সে কারণেই। দীর্ঘ পরিসরের ম্যাচে যেভাবে শুরু করতে চাইতাম, সেভাবে হচ্ছিল না। আজ (গতকাল) লাঞ্চের পর যে ব্যাটিংটা করেছি, সেটাই আমি। অন্য প্রসঙ্গ...উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের বর্ষসেরা ক্রিকেটারদের একজন হওয়ার পর এত দিনে সেটি সংখ্যাটা হাতে পেলেন। কেমন লাগছে?তামিম: (হাসি) কাল রাতেই আমি ঠিক করে রেখেছি এটা নিয়ে কী বলব। যা-ই ঘটেছে...গত কয়েকটা দিন আমার খুব খারাপ গেছে। আপনারাও জানেন কী হয়েছে। তো এটা আমাকে নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে। গত বছর যেভাবে পারফর্ম করেছি, উইজডেনের স্বীকৃতিটা তারই ফসল। বইটা হাতে পেয়ে ভালো লাগছে।