‘নববর্ষে আমার সেরা উপহার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ম্যাচে ৩০ উইকেটই শুধু নয়, প্রিমিয়ার ক্রিকেট লিগে শফিউল ইসলামের বোলিং এবার ছিল সত্যিই নজরকাড়া। গতির সঙ্গে নিখুঁত ইয়র্কার, কখনো কখনো স্লোয়ারে বিভ্রান্ত ব্যাটসম্যান। ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়ে ২১ বছরের এই তরুণ বললেন, নতুন বছরে এর চেয়ে বড় সুসংবাদ আর কিছুই হতে পারত না তাঁর জন্য জাতীয় দলে ডাক পেলেন...কেমন লাগছে?শফিউল ইসলাম: খুবই ভালো লাগছে। এটা নববর্ষে আমার জন্য সেরা উপহার। নতুন বছরটা খুব ভালোভাবে শুরু হচ্ছে। জাতীয় দলে খেলার স্বপ্ন সবারই থাকে, আমারও ছিল। বাবা-মা জেনেছেন আপনার জাতীয় দলে ডাক পাওয়ার খবর? পরিবারে আর কে কে আছে?শফিউল: হ্যাঁ, জেনেছেন। তাঁরা তো খুবই খুশি। আসলে মা-বাবাই আমাকে সবচেয়ে বেশি উত্সাহ দিয়েছেন ক্রিকেটে। তাঁদের উত্সাহেই এই পর্যন্ত আসা। পরিবারে আর আছে আমার বড় বোন। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সই এই উচ্চতায় তুলে এনেছে আপনাকে। আপনি নিজেও কি আশাবাদী ছিলেন?শফিউল: সবাই বলছিল, ভালো খেলেছি। একটা কিছু হতে পারে। তবে সত্যি বলতে কি, আমি এতটা আশাবাদী ছিলাম না যে এই সিরিজেই বাংলাদেশ দলে ডাক পেয়ে যাব।  মাশরাফিকে ছাড়া বাংলাদেশ দলের পেস আক্রমণ অনেকটাই দুর্বল। আপনি কতটা আত্মবিশ্বাসী সে দুর্বলতা কাটিয়ে ওঠার ব্যাপারে?শফিউল: আমার বিশ্বাস, খেলার সুযোগ পেলে আমি ভালো খেলব। একজন পেস বোলার হিসেবে আপনার শক্তিমত্তার জায়গা কোনটা বলে মনে করেন? কোন দিক দিয়ে অন্যদের চেয়ে এগিয়ে আছেন আপনি?শফিউল: আসলে আমাকে কোনো দিন কেউ বলেনি যে আমি অমুক জায়গাটায় ভালো। এটাই শুধু বলতে পারব, মাঠে নেমে আমার সব সময় চেষ্টা থাকে নিজের সর্বোচ্চ সামর্থ্যে বোলিং করার। তারপরও থাকে না...কোনো একজন পেসারের একটা বিশেষ ধরনের বল বেশি ভালো হয়...শফিউল: হ্যাঁ, আমি ইয়র্কার বল খুব ভালো করতে পারি। স্লোয়ারও ভালো হয়। বোলিং কোচ চম্পকা রামানায়েকের সঙ্গে কাজ করে এই জিনিসগুলো আরও ভালো হচ্ছে। ক্রিকেটে এলেন কীভাবে?শফিউল: আমার বাড়ি বগুড়ায়। বয়স যখন ১৫-১৬ তখন বগুড়া প্রথম বিভাগ লিগে খেলি। এরপর ২০০৫-০৬ মৌসুমে পিংকসিটি ট্যালেন্ট সার্চে আমাকে বাছাই করা হয়। ব্রাদার্সের অধিনায়ক হান্নান ভাই তখন আমাকে প্রস্তাব দেন তাঁর দলে প্রিমিয়ারে খেলার। এভাবেই শুরু। পড়াশোনার খবর কী আপনার? ক্রিকেটের সঙ্গে পড়াশোনা—সমস্যা হয় না?শফিউল: গতবারই আমার ইন্টার (উচ্চমাধ্যমিক) পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় লিগের কারণে দেওয়া হয়নি। পরীক্ষা দিতে গেলে লিগ খেলা হতো না, ক্রিকেটে এক বছর পিছিয়ে যাওয়া মানে অনেক বড় ক্ষতি। মূলত খেলার জন্যই পরীক্ষা দিতে পারিনি সেবার। এবারও সম্ভবত দেওয়া হবে না।