‘নিখুঁত বলে ক্রিকেটে কিছু নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপক্ষীয় সিরিজের তিন ‘এ’ দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনিই। ৩১ টেস্ট আর ৩২ ওয়ানডে খেলে বলার মতো কিছু করতে না পারলেও তাঁর টি-টোয়েন্টি রেকর্ড কিন্তু খারাপ নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারা বাঁহাতি ওপেনার ডেভন স্মিথ জানালেনওয়েস্ট ইন্ডিজ দলে ফেরার প্রতিজ্ঞা ওয়ানডে ম্যাচগুলোতে তো সেভাবে রান পেলেন না...ডেভন স্মিথ: হ্যাঁ, বেশি রান পাইনি। তবে এখনো ম্যাচ বাকি আছে, দেখা যাক... দেশে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে, বিশ্বকাপ দলে তো আপনিও থাকতে পারতেন। অথচ আপনি এখানে ‘এ’ দলে। খারাপ লাগছে না?স্মিথ: না, খারাপ লাগার তো কিছু নেই। বোর্ড এখানে আমাকে ক্রিকেট খেলতেই পাঠিয়েছে। তবে বিশ্বকাপ দলে থাকলে অবশ্যই ভালো লাগত। আসলে আমার দুর্ভাগ্য যে আমি দলে নেই। কিন্তু আপনার টি-টোয়েন্টি রেকর্ড তো খারাপ নয় (৬ ম্যাচে ২ ফিফটিতে ৩৩.৮৩ গড়ে ২০৩ রান)। এমনকি শেষ ম্যাচটাতেও ২৭ বলে ৩৭ রান করেছিলেন, এর পরও বাদ পড়াটা নিশ্চয়ই হতাশার? স্মিথ: একটু তো হতাশারই। প্রথম দিকে খারাপ লেগেছিল, তবে এরপর আমি এটাকে ইতিবাচক হিসেবেই নিয়েছি। হয়তো নির্বাচকেরা আমাকে যথেষ্ট যোগ্য মনে করেননি। পারফরম্যান্স দিয়েই প্রমাণ করতে চাই, আমি ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার মতো যোগ্য। একটু অন্য প্রসঙ্গে যাওয়া যাক। ৩১ টেস্টে ১ সেঞ্চুরি, ৪ ফিফটি আর ৩২ ওয়ানডেতে ৩ ফিফটি, রেকর্ডটা কি আরেকটু ভালো হতে পারত না?স্মিথ: হ্যাঁ, কোনো সন্দেহ নেই আরও ভালো করা উচিত ছিল। সত্যি বলতে টেস্ট ও ওয়ানডে রেকর্ডে আমি নিজেও হতাশ। এ জন্যই এই সফরটাকে কাজে লাগাতে চাই। আগে ফিরতে চাই জাতীয় দলে, এরপর রেকর্ডটাকে আরও ভালো করতে চাই। আমি বিশ্বাস করি, এই রেকর্ডে আমার সামর্থ্যের পুরোটা প্রতিফলিত হচ্ছে না। শুরুটা তো ভালোই হয়েছিল। প্রথম ৫ টেস্টে ১ সেঞ্চুরি, দুই ফিফটি। এরপর সব এলোমেলো হয়ে গেল কেন?স্মিথ: আমি তো বড় কোনো ভুল দেখি না। হ্যাঁ, ধারাবাহিকতার অভাব ছিল। ধারাবাহিক হওয়াটাই আমার মূল লক্ষ্য। এখানে দুটো চার দিনের ম্যাচ আছে, এই ম্যাচ দুটোয় অনেক রান করতে চাই। আপনার ব্যাটিং টেকনিক নিয়েও অনেকে প্রশ্ন তোলে, একটু অপ্রথাগত। আপনার কি মনে হয় ভালো করতে না পারায় এর কোনো ভূমিকা আছে?স্মিথ: আমি এভাবেই ব্যাটিং করি, এটাই আমার ব্যাটিংয়ের ধরন। এই পথটাই শুধু আমার জানা আছে এবং আমি এটাতেই মনোযোগ দিতে চাই। নিখুঁত বলে ক্রিকেটে কিছু নেই। তা ছাড়া ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি ব্যাটিংয়ের ধরন বদলানো তো দূরের কথা, এসব নিয়ে ভাবতেও চাই না। শুধু নিজের খেলাটাই ভালোভাবে খেলতে চাই। নিজের ভালো করাটাই কি লক্ষ্য? দলের সিনিয়র হিসেবেও নিশ্চয়ই একটু দায়িত্ব আছে?স্মিথ: আসলে সবাই নিজের দায়িত্বটা বোঝে, জানে কী করতে হবে। তা ছাড়া সবারই তো লক্ষ্যটা এক, ভালো পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়া। তার পরও সিনিয়র হিসেবে আমার কিংবা ব্রেন্ডনের (ন্যাশ) একটু বাড়তি দায়িত্ব আছেই। দলে বেশ কজন তরুণ ক্রিকেটার আছে, কয়েকজন এই প্রথম ‘এ’ দলে খেলছে। ওদের দিক-নির্দেশনা দেওয়ার একটা ব্যাপার তো আছেই। বোর্ডও হয়তো আমাদের কাছ থেকে এটা চায়। প্রথম বাংলাদেশ সফর কেমন লাগছে?স্মিথ: অনেক মানুষ, অনেক ব্যস্ততা। আর প্রচণ্ড গরম। ওয়েস্ট ইন্ডিজেও গরম আছে, তবে এর ধারে-কাছে না।