‘নিজের চরকায় তেল দাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভালে হয়তো পাকিস্তান জিতেছে, কিন্তু সিরিজে তো এখনো ইংল্যান্ডই এগিয়ে। প্রথম দুই টেস্টে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে তারা, ইংলিশ বোলারদের তোপে দুবার অলআউট হয়েছে এক শর নিচে। ওভালে জয়ের পর সেসব ভুলে গিয়ে সালমান বাট কিনা বলছেন, অস্ট্রেলিয়ায় গিয়ে ভুগতে হবে ইংলিশ বোলারদের! একটি ম্যাচ হেরেই প্রতিপক্ষ অধিনায়কের মুখে এমন কথা শুনলে সহ্য হবে কেন? ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার তাই পাকিস্তান অধিনায়ককে দিয়েছেন সুপরামর্শ, ‘নিজের চরকায় তেল দাও।’বাটের কথায় অবশ্য যুক্তিও আছে। ইংল্যান্ডের কন্ডিশনে ইংলিশ পেসাররা অনেক সুইং পায়, কিন্তু অস্ট্রেলিয়ায় এত সুইং পাবে না বলে তাদের কার্যকরতা কমে যাবে। অস্ট্রেলিয়ায় সুইং কম পাওয়া যাবে, এটা ফ্লাওয়ারও মানেন। তবে অন্যদের ব্যাপারে বাটের নাক গলানোটা ঠিক পছন্দ হচ্ছে না এই জিম্বাবুইয়ানের, ‘কোনো ভেন্যুতে সুইং কম করলে নিশ্চিতভাবেই ফাস্ট বোলারদের কার্যকরতা কমে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমাদের বোলাররা অস্ট্রেলিয়ায় কী করবে, সেটির বিচার সালমান বাটের করা ঠিক নয়।’ এএফপি।