‘নেইমার আবার কে’!
খবরটা শুনে মজা পেতে পারেন ডিয়েগো ম্যারাডোনা। কদিন ধরে পেলের সঙ্গে তাঁর কথার লড়াই চলছে ‘মেসি বনাম নেইমার’ নিয়ে। নেইমারের চেয়ে মেসি অনেক ভালো—দাবি পেলের। এটা শুনে ম্যারাডোনার তোপ, পেলে কথা বলছেন নির্বোধের মতো।কথার এই লড়াইয়ে ম্যারাডোনাকে বাড়তি রসদের জোগান দিলেন রজার ফেদেরার। এই টেনিস কিংবদন্তি সম্প্রতি ব্রাজিলের একটি টেলিভিশনে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে গড়বড় করে ফেলেছেন। ওই অনুষ্ঠানে নেইমারের সই করা ব্রাজিলের একটি জার্সি তাঁকে দেওয়া হয়েছিল উপহার হিসেবে। সেই উপহার পেয়ে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানেই অবাক ফেদেরার প্রশ্ন করে বসেন, ‘নেইমার কে? ও কি খুব ভালো খেলোয়াড়?’ ওয়েবসাইট। বোঝাই যাচ্ছে, সান্তোসের হয়ে মাঠ মাতানো ব্রাজিলের আগামীর ‘মহা তারকা’র খবর এখনো ১৬টি গ্র্যান্ড স্লামজয়ীর কানে পৌঁছায়নি। টিভিতে বেমক্কা ওই মন্তব্য করার পর পরই ফেদেরার অবশ্য বুঝতে পেরেছেন, এমনটা বলা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে সামলে নেওয়ার চেষ্টা করেছেন এই বলে, ‘ব্রাজিল অবশ্য সব সময়ই বিশ্বের সেরা দল।’