‘পথক্রিকেট’ উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে অন্য রকম ক্রিকেট উৎসব হলো ঢাকায়। উৎসবের নাম পথক্রিকেট। দুই সপ্তাহের আয়োজনে অংশ নিয়েছে সারা দেশের ১০০টি দল। কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে শেষ হওয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমিগস ক্রিকেট ক্লাব। ফাইনালে এমিগসের কাছে ১০ রানে হেরে রানার্সআপ ক্রিকেট কিডস। সিক্স-এ-সাইড এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ওরিয়েন্ট একাডেমির সেতু। জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা ছিলেন ফাইনালের প্রধান অতিথি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করেছে ব্যতিক্রমী এই টুর্নামেন্ট।