'পরবর্তী মেসি'র বার্সার প্রস্তাব প্রত্যাখ্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দিকে ঘিরে রেখেছে প্রতিপক্ষ খেলোয়াড়েরা। তবে ব্রাজিলীয় বিস্ময় ক্যাসিয়ানোর কাছে সব বাধা যেন নস্যি  ফাইল ছবি
চার দিকে ঘিরে রেখেছে প্রতিপক্ষ খেলোয়াড়েরা। তবে ব্রাজিলীয় বিস্ময় ক্যাসিয়ানোর কাছে সব বাধা যেন নস্যি ফাইল ছবি

এক মেসি ফুটবল বিশ্ব মাতিয়ে রেখেছেন। বার্সেলোনাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার আরেক মেসিকে পেয়ে যেতে পারত বার্সা। তাকে ন্যু ক্যাম্পের একাডেমিতে খেলার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবে সফল হয়নি বার্সা।

ব্রাজিলীয় ফুটবলার ক্যাসিয়ানো বুজোনকে ‘পরবর্তী মেসি’ হিসেবে ভাবা হচ্ছে। তার বয়স ১২ বছর। গত বছরের ডিসেম্বরে তার ফুটবল-জাদুর কিছু ঝলক ইউটিউবে প্রকাশিত হলে রাতারাতি গোটা বিশ্বের নজরে পড়ে যায় সে। দৃষ্টি এড়ায়নি বার্সেলোনারও। ব্রাজিলীয় এই বিস্ময়-বালককে বার্সার ইয়ুথ একাডেমিতে তিন সপ্তাহের ট্রায়ালে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ব্রাজিলীয় ক্লাব ফ্ল্যামেঙ্গোতে নাম লিখিয়েছে ক্যাসিয়ানো।

বার্সার একাডেমিতে খেলার সুযোগ পাওয়া যেকোনো ফুটবলারের জন্য আরাধ্য। এত বড় একটা সুযোগ পেয়েও কেন তা হেলায় পায়ে ঠেলল ক্যাসিয়ানো বা তার পরিবার? প্রশ্নটা ওঠাই স্বাভাবিক। ব্রাজিলের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট গ্লোবোস্পোর্তে জানিয়েছে, ক্যাসিয়ানোকে ট্রায়ালে অংশ নিতে আমন্ত্রণ জানালেও তার পরিবারকে সেখানে যাওয়া বাবদ কোনো অর্থ দেওয়ার প্রস্তাব দেয়নি বার্সা। এ অবস্থায় বাবার সহায়তায় ঘরের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে যোগ দিয়েছে এই বিস্ময়-বালক। সূত্র: ওয়েবসাইট।

দেখে নিন ‘পরবর্তী মেসি’র ফুটবল প্রতিভার কিছু ঝলক