‘পরের সব ম্যাচে জিততে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমস বাছাই হকির প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিকসহ ৫ গোল। কাল চীনা তাইপের বিপক্ষেও হ্যাটট্রিক পেলেন মামুনুর রহমান (চয়ন)।কিন্তু দলের হারে সেটিও অনর্থ মনে হলো তাঁর কাছে। ম্যাচ শেষে কথা বললেন দলের হার ও অন্যান্য প্রসঙ্গে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক। কেমন লাগছে?মামুনুর রহমান: মনটা খারাপ। হ্যাটট্রিক করে কী লাভ হলো? দেশকে তো জেতাতে পারলাম না। চীনা তাইপের বিপক্ষে পরাজয় ভাবতে পেরেছিলেন? মামুনুর: আমার ক্যারিয়ারে এই দলের বিপক্ষে ৬টি ম্যাচ খেলেছি। কিন্তু এই প্রথম হারলাম। সমস্যা কোথায় ছিল?মামুনুর: কী হলো ঠিক বুঝতে পারলাম না। তবে এটা সত্যি, আমাদের খেলোয়াড়দের মধ্যে এক ধরনের গা-ছাড়া ভাব ছিল। ওদের আমরা শুরু থেকেই অবহেলা করেছিলাম। যখন দুই গোলে এগিয়ে গেলাম তখন আরও বেশি নির্ভার হয়ে গিয়েছিলাম।  ভুল থেকে কী শিক্ষা নিলেন?মামুনুর: বুঝলাম পচা শামুকেও পা কাটতে পারে। কাউকে হালকা করে নিতে নেই। গোলকিপার মনোয়ারকে তুলে একসময় জাহিদকে নামানো হলো। গোলকিপারের কি কোনো সমস্যা ছিল?মামুনুর: আসলে কোনো গোলকিপারের কাছ থেকেই আমরা সেভাবে প্রত্যাশামাফিক সমর্থন পাইনি। গোলকিপাররা যদি দুই-একটা গোল ডাইভ দিয়ে বাঁচিয়ে ফেলত, তাহলে মানসিকভাবেও আমরা অনেকখানি এগিয়ে যেতাম। এর আগের চীনা তাইপের সঙ্গে বর্তমান দলের পার্থক্য কোথায়?মামুনুর: ওদের খেলোয়াড়েরা শারীরিকভাবে বেশ শক্ত। আগে দেখেছি ওদের ঝোঁক ছিল স্টিক ওয়ার্কে। এবার ওরা শরীরটাও কাজে লাগাচ্ছে। খেলোয়াড়দের চার্জ করতে কোনো ভয় পাচ্ছে না। কারও সামনে যেতে পিছপা হচ্ছে না। প্রথমার্ধে ৩-৪-এ পিছিয়ে ছিলেন। বিরতির সময় কী পরিকল্পনা করেছিলেন?মামুনুর: আমরা পিছিয়ে থাকলেও কখনো মনে হয়নি যে হেরে যাব। সবার একই কথা, পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। রেজাল্টের আগে আমরা হারব না। কোনো তাড়াহুড়ো করব না। কিন্তু মাঠে গিয়ে সব এলোমেলো হয়ে গেল। আসলে একটা বাজে দিনই গেল আমাদের।  ওদের তো বেশির ভাগ গোলই হয়েছে পাল্টা আক্রমণ থেকে...মামুনুর: হ্যাঁ, এটা ঠিক পাল্টা আক্রমণ থেকে গোলগুলো হয়েছে। আসলে মিডফিল্ডে বা ফরোয়ার্ড লাইনে সমস্যা থাকলে সেটার প্রভাব রক্ষণভাগে এসেও পড়ে। যে জন্য গোলগুলো খেয়েছি আমরা।  পুস্কর খীসা (মিমো) তো ক্লাব কাপে খেলেনি, জাতীয় দলের অনুশীলনেও ছিল না। ম্যাচে কি এর প্রভাব পড়েছে?মামুনুর: একটু প্রভাব তো পড়েছেই। ও ইউরোপে যে কৌশলে খেলে, সেই কৌশলে তো আমরা খেলি না। এটা একটা ব্যাপার। তা ছাড়া ১৮ ঘণ্টা বিমান-ভ্রমণ শেষে এসেই খেলতে নেমে পড়েছে। ওর ভ্রমণ-ক্লান্তি কাটেনি এখনো। তবে আশা করছি পরের ম্যাচ থেকে ও ভালো খেলবে। এই ম্যাচে হেরে চ্যাম্পিয়ন হওয়ার আশা কতটা আছে?মামুনুর: এখনো আমরা আশা ছাড়িনি। গাণিতিকভাবে একটা সম্ভাবনা আছে এখনো। আমাদের লক্ষ্য একটাই—পরের সব ম্যাচে জিততে হবে।