‘পা মাটিতে রাখার সময় এসেছে ধোনির’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের শীর্ষস্থান, এরপর দেশের ২৮ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয়। সিনিয়রদের এড়িয়ে চলার ‘নীতির’ কারণে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে শুরু থেকেই যে সমালোচনা হয়েছে, তা ধোপে টেকেনি ভারতীয় দলের সামগ্রিক পারফরম্যান্সে। কিন্তু সময় পাল্টেছে। ইংল্যান্ড সফরে গিয়ে ভারতীয় দল টেস্টের শীর্ষস্থান হারিয়ে তিন নম্বরে নেমে গেছে। ‘বোনাস’ হিসেবে পেতে হয়েছে হোয়াইটওয়াশের লজ্জা!চারদিকে এখন ধোনির নেতৃত্বের সমালোচনা। সিনিয়র ক্রিকেটারদের প্রতি তাঁর ‘শ্রদ্ধাবোধ’ নিয়েও কথা হচ্ছে। গতকাল শুক্রবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণার সময় ধোনিকে নিয়ে কথা বললেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েডও, ‘পা মাটিতে রাখার সময় এসেছে ধোনির। আমার বিশ্বাস, এটি করলে ধোনি আবার দলকে শীর্ষস্থানে নিয়ে যেতে পারবে।’নিজের অভিজ্ঞতা থেকে লয়েড বলেন, ‘আমি যখন অধিনায়ক হয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম, ব্যতিক্রম কিছু করে দেখাতে হবে। আমি শুধু আমার পা মাটিতে রেখেছি। যেমন দল চেয়েছি, তা সরাসরি বলেছি। অধিনায়ক হলে আপনাকে নিজের মতো করে কাজ করতে হবে। আপনি যা করতে চান, বোর্ডকে ঠিক সেভাবেই বলতে হবে।’ ওয়েবসাইট।