'পাদরি' ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর নেওয়ার পর একজন ফুটবলার কী করেন? অনেকেই খেলার সঙ্গে জড়িয়ে থাকেন, আবার কেউ কেউ হয়তো নতুন কোনো রাস্তা খুঁজে নেন। কিন্তু তাই বলে গির্জার পাদরি হয়ে যাওয়াটা একটু বিস্ময়কর নয় কি? তা-ও শখের কোনো ফুটবলার নন, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এক মিডফিল্ডার বেছে নিয়েছেন এই পথ। ফিলিপ মুলরাইন ক্যাথলিক খ্রিষ্টানদের ডিকন হয়েছেন। শনিবার ডাবলিনের আর্চবিশপ তাঁকে এই সম্মানে ভূষিত করেছেন। সবকিছু ঠিক থাকলে পরের বছর পাদরিও হয়ে যেতে পারেন। মুলরিন অবশ্য ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন নরউইচ সিটি ও লেইটন ওরিয়েন্টে। ইউনাইটেডের হয়ে মাত্র একটা ম্যাচই খেলেছিলেন। খেলেছেন উত্তর আয়ারল্যান্ডের হয়ে ২৭টি আন্তর্জাতিক ম্যাচও। এএফপি।