'পার' করলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারের সমান শট খেলেই নতুন বছর শুরু করলেন সিদ্দিকুর রহমান। কাল শুরু এসএমবিসি সিঙ্গাপুর ওপেনে আগেভাগেই শেষ হওয়া প্রথম দিন শেষে যৌথভাবে ৩৭তম স্থানে আছেন বাংলাদেশের গলফার। ঝড়বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে সিদ্দিকুর খেলতে পেরেছেন ১৪ হোল। এই ১৪ হোলে ২টি বার্ডি ও ২টি বগি করেছেন তিনি। পারের চেয়ে ৫ শট কম খেলে ১০ লাখ ডলারের এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে আপাতত শীর্ষে দক্ষিণ আফ্রিকার কিথ হর্ন ও যুক্তরাষ্ট্রের বেরি হেনসন। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।