‘পুরস্কারের টাকাটা রেখে দিয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের ক্লাব কাপ টুর্নামেন্টে ব্যাট হাতে ১৪২ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট। টুর্নামেন্ট-সেরা মোহামেডানের রুমানা আহমেদ ম্যাচ শেষে বললেন মেয়েদের ক্রিকেট এবংঅন্যান্য প্রসঙ্গে... টুর্নামেন্টের সেরা হলেন, কিন্তু ট্রফিটা আপনাদের হাতে উঠল না...রুমানা আহমেদ: হ্যাঁ। এ জন্য মনটা খুবই খারাপ। আসলে আমরা মনে হয়, একটু বেশিই আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। না হলে ফাইনালে এভাবে হারতাম না। ব্যাটার রুমানা না অলরাউন্ডার রুমানা। কোন পরিচয়ে বেশি ভালো লাগে?রুমানা: আগে আমি ব্যাটার পরে অলরাউন্ডার। ছোটবেলা থেকেই কি ক্রিকেট খেলতেন?রুমানা: না। আমার পরিবারের কেউ কখনো খেলাধুলার সঙ্গে জড়িত ছিল না। তবে ক্রিকেট খেলাটা আমার ভীষণ ভালো লাগত। মালয়েশিয়ায় এসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতে ২০০৭ সালে মেয়েরা যখন দেশে এল, ওটা দেখেই মনে হলো; আরে, আমিও যদি ওদের মতো ক্রিকেট খেলতে পারতাম। তারপরই শুরু করলাম খেলা। খেলার শুরুটা কীভাবে হলো?রুমানা: একদিন পত্রিকায় দেখি মহিলা ক্রিকেটার বাছাই হবে খুলনা জেলা স্টেডিয়ামে। আমার বাড়ি খুলনার খালিশপুরে। বড় ভাই ইফতেখার হোসেনের সঙ্গে সাহস করে চলে এলাম ট্রায়াল দিতে। এসেই বাছাইয়ে টিকে গেলাম। এর তিন মাস পর প্রথম বিভাগে খেলি খুলনায়। আপনাকে কে বেশি উত্সাহ দেন?রুমানা: আমার বাবা আমাকে বেশি উত্সাহ দিতেন। উনি মারা গেছেন গত বছর। খেলা শেষে বাড়ি ফিরলে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতেন, কত রান করেছি, কয় উইকেট পেয়েছি। খারাপ করলে বকতেন না। ওনার স্বপ্ন ছিল—আমি বড় ক্রিকেটার হব। আজকের ট্রফিটাও বাবাকেই উত্সর্গ করেছি। জাতীয় দলে ডাক পেলেন কবে?রুমানা: ২০০৭ সালে বিভাগীয় পর্যায়ের খেলায় চট্টগ্রামের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হলাম। ওই ম্যাচের পরই জাতীয় দলে ডাক পেলাম। ছেলেদের মতো মেয়েরাও বোর্ডের চুক্তিতে এসেছে। বিষয়টা কীভাবে দেখছেন?রুমানা: উদ্যোগটা খুবই ভালো। এ জন্য বিসিবিকে ধন্যবাদ। টাকার পরিমাণ কম হলেও উদ্যোগটা যে শুরু করেছে, সেটা অবশ্যই ভালো। বিসিবি এবার ১২ জনকে চুক্তিবদ্ধ করেছে, ভবিষ্যতে নাকি ১৮ জন করবে। পেশাদারির ছোঁয়া লেগেছে বলেই মেয়েরা আগের চেয়ে অনেক বেশি ক্রিকেটে আসছে। অনেক উত্সাহ পাচ্ছে। মেয়ে হয়ে ক্রিকেট খেলছেন। কখনো কি আড়ালে-আবডালে কেউ টিপ্পনী কাটে?রুমানা: না। আমাদের এলাকার সবারই মন-মানসিকতা ভালো। বাড়ির সবাই আমাকে সমর্থন তো করেই, পাড়ার অন্যরাও খুব উত্সাহ দেয়। কোথায় প্র্যাকটিস করেন?রুমানা: কোচ ইমতিয়াজ হোসেনের তত্ত্বাবধানে খুলনা জেলা ও বিভাগীয় স্টেডিয়ামে প্রতিদিন এক বেলা নিয়মিত প্র্যাকটিস করি। ইমতিয়াজ স্যারের মতো কোচ প্রতিটি বিভাগে একজন করে থাকা উচিত। খেলতে এসে কোনো মজার স্মৃতি...রুমানা: প্রথম বিভাগে খেলতে গিয়ে এক ম্যাচে ৪ উইকেট নিই ও ৩৩ রান করি। প্রথমবারের মতো ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম সেদিন। পুরস্কারের টাকাটা (১ হাজার) আজও যত্ন করে রেখে দিয়েছি। ওটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। কার খেলা ভালো লাগে?রুমানা: বিদেশে রাহুল দ্রাবিড় ও মোহাম্মদ ইউসুফ। দেশে তামিম ইকবাল। এবার তো উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। লেখাপড়া আর খেলা দুটো সামলান কীভাবে?রুমানা: প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে পড়ি। সমস্যা হয় না তেমন।