‘পেনাল্টি কর্নারে গোল করে যেতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে কাল হকি মাঠে বাংলাদেশের ৩-১ গোলের জয়ে তাঁর বড় অবদান। দুই গোল করেছেন, দুটিই পেনাল্টি কর্নার থেকে। দিন-দিনই নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ ডিফেন্ডার মামুনুর রহমান পেনাল্টি কর্নার মানেই মামুনুর রহমান। রহস্যটা কী?মামুনুর রহমান: রহস্য কিছু না, বিকেএকপির ছাত্র থাকার সময় আমাদের প্রতিদিন ভিডিও ক্লাস হতো। তখন সোহেল আব্বাসের পেনাল্টি কর্নার দেখাতেন স্যাররা। মামুন স্যার নিজ হাতে আমাকে পেনাল্টি কর্নার নেওয়া শেখাতেন। মামুন স্যার মানে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশিদ তো? মামুনুর: হ্যাঁ, মামুন স্যার তখন বিকেএসপির কোচ। তিনি প্রতিদিন সকাল-বিকেল আমাকে শেখাতেন, নিজে ডি-র মধ্যে বল বসিয়ে দিতেন। সবাই যখন চলে যেত, মামুন স্যার একা একা আমাকে পেনাল্টি কর্নার শেখাতেন। আজ আমার এতদূর উঠে আসার পেছনে তাঁর শতভাগ অবদান। আজ তো মনে হচ্ছে আপনি সফল। এ পর্যন্ত পেনাল্টি কর্নারে কতগুলো গোল করেছেন?মামুনুর: হিসাব নেই। ঘরোয়া লিগ-টুর্নামেন্টে তো এখন আমিই বেশি গোল করি এবং সবই পেনাল্টি কর্নারে। আন্তর্জাতিক ম্যাচে এযাবত্ ৬০-৭০টি গোল তো হবেই, আছে হ্যাটট্রিকও। সর্বশেষ ঘরোয়া লিগে আমার সর্বোচ্চ ১৭টি গোল ছিল। তারও আগে সব টুর্নামেন্টে আমার প্রচুর গোল আছে। হিট, স্কুপ, ড্র্যাগ ফ্লিক...অনেকভাবেই পেনাল্টি কর্নারে গোল হয়। আপনি কোন দিকটায় বেশি শক্তিশালী?মামুনুর: ড্র্যাগ ফ্লিক। এটা টেনে মারতে হয়। প্রচুর পাওয়ার লাগে। নিজের কথা বলতে নেই, বাংলাদেশে এমন শক্তি দিয়ে ওটা আর কেউ করতে বলে মনে হয় না। সোহেল আব্বাসের কথা বলছিলেন। পাকিস্তানের এই তারকারই কি আপনার আদর্শ? কখনো দেখা হয়েছে?মামুনুর: সোহেল আব্বাসই আমার আদর্শ। তাঁর সঙ্গে দেখা হলেও কথা হয়নি। আজ তো দল গোল পাচ্ছিল না। নিশ্চয়ই ভাবছিলেন, পেনাল্টি কর্নার পেলে...গোল বের করে নেব?মামুনুর: আমার বিশ্বাস ছিল, পেনাল্টি কর্নারে গোল পেয়ে যাব। সবগুলোতে তো আর গোল হয় না। তবে যখনই পেনাল্টি কর্নার পেয়েছি, আমি ছুটে গিয়েছি। দলের সিদ্ধান্ত তো বোধহয় এটাই। পেনাল্টি কর্নার পেলেই আপনি নেবেন?মামুনুর: পেনাল্টি কর্নার পেলেই এগিয়ে যাই আমি। তবে কখনো কখনো প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য অন্য কেউ নিতে পারে। এটা ম্যাচের অবস্থার ওপর নির্ভর করে। সামনে আপনার লক্ষ্য কী?মামুনুর: পেনাল্টি কর্নারে গোল করে যেতে চাই। নেদারল্যান্ডে একটা ইউরোপিয়ান লিগ হয়, ওটায় খেলতে চাই। কথাবার্তা চলছে। সোহেল আব্বাস ওখানে খেলেন। লিগটা মার্চে হবে। দলে তো আপনার জায়গা নিশ্চিতই বলা যায়। এটা নিয়ে কখনো চিন্তায় থাকেন?মামুনুর: এটাই তো হচ্ছে সমস্যা। আমি চাই আমার প্রতিদ্বন্দ্বী আসুক। প্রতিদ্বন্দ্বী না থাকলে খেলাটা একপেশে হয়ে যায়। সবার উচিত আমার পর আরেকজন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট তৈরি করা। এটা না হলে সামনে সমস্যা হবে। কোনো টুর্নামেন্ট-লিগ না খেলেই বিকেএসপি থেকে সরাসরি জাতীয় দলে এসেছেন ২০০৪ সালে...মামুনুর: হ্যাঁ, এটা একটা রেকর্ড। ফরিদপুরের বাড়ি থেকে বিকেএসপি, তারপর কোথাও না খেলে জাতীয় দলে সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। এসএ গেমসে বাংলাদেশ কতদূর যেতে পারবে?মামুনুর: সবে শুরু হলো। দেখা যাক কী হয়। আমরা তো ফাইনাল খেলতে চাই।