‘পেলে-ম্যারাডোনার চেয়েও মেসি ভালো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার এই দলটাই সর্বকালের সেরা—এমন আলোচনায় বার্সারই কাউকে টেনে আনা যাচ্ছে না। জাভিও এই বিতর্কে যেতে রাজি নন। তবে একই সময়ে যে আরেকটি বিতর্ক চলছে, তাতে নির্দ্বিধায় রায় দিচ্ছেন বার্সার মাঝমাঠের কাণ্ডারি। বলছেন, লিওনেল মেসিই সর্বকালের সেরা। ওয়েবসাইট।জার্মান পত্রিকা বিল্ডকে দেওয়া সাক্ষার্যাকারে জাভি প্রথমে বললেন দল নিয়ে, ‘ইতিহাসে বেশ কিছু গ্রেট দল আমরা পেয়েছি—পেলের ব্রাজিল, ক্রুইফের আয়াক্স, সাচ্চির মিলান। কিন্তু গত ২০ বছরের দিকে যদি তাকান, বার্সেলোনাই এই সময়টার সেরা দল।’কিন্তু যখন মেসি প্রসঙ্গ এল, দরাজ গলায় জাভি বলে দিলেন, ‘সে-ই সর্বকালের সেরা। পেলে, ম্যারাডোনা কিংবা ক্রুইফের চেয়ে ভালো। সে যেহেতু আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, তাই ওকে সেভাবেই আগলে রাখতে হবে। বার্সা যে আজকের বার্সা, এটা মেসি না থাকলে সম্ভব হতো না।’