‘পোয়েটিক জাস্টিস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইরিশদের আর কোনো অভিযোগ থাকার কথা নয়। আয়ারল্যান্ডের ঘরে ‘চুরি’ করে বিশ্বকাপে যাওয়া ফ্রান্স চরম অপমানিত, কলঙ্কিত, বিধ্বস্ত হয়ে প্যারিসে ফিরছে। সৃষ্টিকর্তার কাছে এর চেয়ে বেশি আর কী চাইতে পারত তারা?না, আর কিছু চায় না আইরিশরা। অন্তত আইরিশ পত্রিকাগুলোর হেডিং দেখলে মনে হচ্ছে, ষোলো আনা প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তাদের। আইরিশ এক্সামিনার পত্রিকা শিরোনাম করেছে, ‘পোয়েটিক জাস্টিস’। আইরিশ টাইমস লিখেছে, ‘অবমাননাকর বিদায়ে শেষ হলো ফ্রান্সের দুঃস্বপ্ন।’বলা বাহুল্য, আইরিশদের এই আনন্দ তাদের বিপক্ষে প্লে-অফ ম্যাচে ‘অনৈতিক’ গোলে ফ্রান্সের জয়ের প্রতিফলন। থিয়েরি অঁরির হ্যান্ডবলের সুবাদে আয়ারল্যান্ডকে সে ম্যাচে হারিয়েছিল ফ্রান্স। আনন্দ তারা করতেই পারে। শুধু পত্রিকাগুলো নয়, নিয়তির এই প্রতিশোধে খুশি দেশের সাবেক-বর্তমান খেলোয়াড়েরাও।আয়ারল্যান্ডের হয়ে ৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা লিয়াম ব্র্যাডি বলছেন, ‘আমি মনে করি, ওরা বিশ্বকাপে গিয়েছিলই অন্যায় করে। যেভাবে তারা আমাদের হারিয়েছিল, তাতে এসব কথা তো আর বলার অপেক্ষা রাখে না। ওরা খুব, খুব জঘন্য পারফরম্যান্স করেছে। মাঠে খারাপ খেলার সঙ্গে, বাজে আচরণ করে সত্যিই বড় অসম্মানের সঙ্গে দেশে ফিরেছে ওরা।’এবারের বিশ্বকাপে ফ্রান্সের খেলোয়াড়েরা যেমন বিশৃঙ্খল আচরণ করলেন, তেমনই বাজে আচরণ সেদিন তাঁরা আয়ারল্যান্ডের সঙ্গে করেছিলেন বলে মনে করেন ব্র্যাডি, ‘সবাই জানে, সে রাতে ওরা অসৎ উপায় অবলম্বন করেছিল। তখনই ফ্রান্স ফেডারেশনের উচিত ছিল ডমেনেখকে বাদ দিয়ে দেওয়া।’ এএফপি।