‘প্রতিবছরই শিরোপা জেতা সম্ভব না’
দীর্ঘদিন পর আবারও পুরোপুরি শিরোপাহীন একটা মৌসুম পার করল গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী চেলসি। আট বছর আগে রোমান ইব্রামোভিচ ক্লাবটি কিনে নেওয়ার পর থেকে এ রকম ঘটনা ঘটল এই নিয়ে তৃতীয়বার। এর আগের দুবারই বরখাস্ত করা হয়েছিল কোচকে। এবার কার্লো আনচেলত্তিও স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলে গুজব উঠেছে। তবে প্রতিবছরই যে শিরোপা জেতা সম্ভব না, এটা বেশ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন চেলসির এই ইতালিয়ান কোচ।গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতিবছরই শিরোপা জেতা সম্ভব না। কারণ প্রতিবছর যদি আমরাই জিততে থাকি, তাহলে তো অন্য দলগুলো কখনোই শিরোপা জয়ের স্বাদ পাবে না। আমার মনে হয়, এই মৌসুমে আমরা আরও ভালো করতে পারতাম। কিন্তু তাই বলে এখন এটা নিয়ে আফসোস করারও কিছু নেই।’তবে এবারের মৌসুমে হতাশাজনক ব্যর্থতার কারণও নির্দিষ্ট করে জানেন বলে দাবি করেছেন আনচেলত্তি। মৌসুম শেষ হলেই এগুলো প্রকাশ করবেন বলে জানিয়ে তিনি বলেছেন, ‘এই মৌসুমে আসলে কী ঘটেছিল, সেটা আমি খুব ভালোমতোই জানি। আমি এটা বলব সবকিছু শেষ হওয়ার পর।’ ওয়েবসাইট।